সৈয়দপুরে জাতীয় পার্টির দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিয়েছে
সারাদেশ
দলীয় সাংসদকে অবাঞ্ছিত ঘোষণা

সৈয়দপুরে জাতীয় পার্টির দ্বন্দ্ব প্রকাশ্যে

আমিরুল হক, সৈয়দপুর, নীলফামারী প্রতিনিধি : সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে দ্বন্দ্ব প্রকাশ্যে রুপ নিয়েছে।

আরও পড়ুন : ক্ষমতা ভোগের বস্তু নয়

দলীয় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের স্বেচ্ছাচারিতা, নিয়ম বহির্ভূতভাবে কমিটি গঠনে হস্তক্ষেপ এবং সৈয়দপুর উপজেলায় উন্নয়ন বৈষম্য ও অনিয়মের সাথে সম্পৃক্ত থাকার অভিযোগ এনেছে দলটির বৃহৎ একটি অংশ।

গত বৃহস্পতিবার (২১ জুলাই) রাতে উপজেলা জাতীয় পার্টির এক সভায় সংসদ সদস্য আদেলকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।

ওইদিন রাতে সৈয়দপুর থানা মোড়ের দলীয় কার্যালয়ে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সিদ্দিকুল আলম সিদ্দিক।

আরও পড়ুন : ৩১ কর্মকর্তা-প্রতিষ্ঠান পেলো সম্মাননা

সভায় সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেলের নানা অনিয়ম, দলীয় কর্মকান্ডে সম্পৃক্ত না থেকে পদের ক্ষমতাবলে দলের বিরুদ্ধে ষড়যন্ত্র করাসহ অন্যান্য বিষয় তুলে ধরে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক যথাক্রমে ফয়সাল দিদার দিপু, শফিউল আলম সুজন, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব রাকিব খান, যুগ্ম আহবায়ক শামসুদ্দিন অরুণ, জাপা নেতা ফেরাজ উদ্দিন ফেরাজ, রাইসুল ইসলাম বসুনিয়া, আলতাফ হোসেন, আবুল হাসান, শফিকুল ইসলাম সবুজ, সৈয়দপুর রাজনৈতিক জেলা যুব সংহতির সভাপতি রওশন মহানামা, পৌর যুব সংহতি সভাপতি আজহারুল ইসলাম জয়, উপজেলা জাতীয় শ্রমিক পার্টি সভাপতি মনসুর আলী, রেলওয়ে জাতীয় শ্রমিক পার্টি সৈয়দপুর কারখানা শাখার সাধারন সম্পাদক গোলাম বারী প্রমুখ।

সভায় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, গত ১৩ জুলাই উপজেলা ও পৌর জাতীয় পার্টির বর্ধিত সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল। ওই সভায় তার উপস্থিতিতে গঠন করা হয় উপজেলা ও পৌর জাতীয় পার্টির আহবায়ক কমিটি। এতে উপজেলা জাতীয় পার্টির আহবায়ক করা হয় সিদ্দিকুল আলম সিদ্দিক ও সদস্য সচিব করা হয় জুয়েল চৌধুরীকে।

আরও পড়ুন : শপথ নিলেন হামজা শাহবাজ

এছাড়া পৌর কমিটির আহবায়ক জয়নাল আবেদীন ও সদস্য সচিব করা হয় রাকিব খানকে। ওইদিন জেলা কমিটি উভয় কমিটিকে অনুমোদন দেন। অথচ কয়েকদিন যেতে না যেতেই কমিটি নিয়ে ষড়যন্ত্রমূলক ভাবে নীল নকশা করে সংসদ সদস্য আদেল কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে তারই সুপারিশে গত ২০ জুলাই সৈয়দপুর উপজেলা ও পৌর জাতীয় পার্টির পাল্টা আহবায়ক কমিটি গঠন করনে নীলফামারী জেলা কমিটির মাধ্যমে। এছাড়া তাঁর (সংসদ সদস্য) নানা অনিয়মের বিষয়টি বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন।

সভায় আগামী ২৪ জুলাই ইউনিয়ন কমিটিগুলো গঠনের পর আগামী ৩০ জুলাই সাধারণ সভা করা হবে। ওই সভায় এমপি আদেলের সকল নেতিবাচক কর্মকান্ড তুলে ধরা হবে বলে জানান স্থানীয় নেতারা।

জানতে চাইলে সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ফয়সাল দিদার দিপু বলেন, দলের কোন কর্মকান্ডের সাথে সম্পৃক্ত না থেকে এমপি আদেল তারঁ পছন্দের লোকজনকে নিয়ে সকল কাজ করে আসছেন। এছাড়া সৈয়দপুরের উন্নয়নে কোন ভূমিকা না রেখে শুরু থেকেই বৈষম্যমূলক আচরণের মাধ্যমে নানা অনিয়মে জড়িয়ে পড়েন। এতে দলীয় নেতাকর্মীরা ছাড়াও সৈয়দপুরবাসীও বিক্ষুদ্ধ হয়ে পড়েছেন।

আরও পড়ুন : জাতীয় পতাকাকে ‘বিকৃতি’ করলো পাকিস্তান

সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলহাজ্ব সিদ্দিকুল আলম বলেন, সংসদ সদস্য আহসান আদেলুর রহমান আদেল জাতীয় পার্টিকে সাংগঠনিক ভাবে দুর্বল করার খেলায় মেতে উঠেছেন। তাঁর অনিয়ম ও স্বজনপ্রীতির কারণে জনগন জাতীয় পার্টি বিমুখ হচ্ছেন। তার কারণে দলের জনপ্রিয়তা কমার পাশাপাশি দল সাংগঠনিকভাবে দুর্বল হয়ে পড়েছে। এ অবস্থা চলতে দেওয়া যায়না বলে সকল স্তরের নেতা কর্মীর সিদ্ধান্তে তাকে দলীয়ভাবে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আগামী ৩০ জুলাই এ বিষয়ে বৃহৎ সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা