ভালুকায় বোমা ফাটিয়ে ২৫০ ভরি স্বর্ণ লুট
সারাদেশ

ভালুকায় বোমা ফাটিয়ে ২৫০ ভরি স্বর্ণ লুট

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ভালুকায় প্রাইভেটকারে এসে বোমা ফাটিয়ে সোনার দোকানের লোকদের অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২৫০ ভরি সোনা লুট করে নিয়ে গেছে সঙ্ঘবদ্ধ ডাকাত দল। এ সময় ডাকাতদলের হামলায় দোকান মালিক অধীর কর্মকার গুরুতর আহত হন। আহত দোকান মালিককে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন : মন্ত্রণালয়গুলোকে ব্যয় কমানোর নির্দেশ

বুধবার (২০ জুলাই) রাত ৯ টায় ভালুকা-গফরগাঁও সড়কে বাসস্ট্যান্ড সংলগ্ন প্রদীপ জুয়েলার্সে ঘটনাটি ঘটেছে। খবর পেয়ে মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

দোকান মালিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ৪/৫ জনের একটি সঙ্ঘবদ্ধ সশস্ত্র ডাকাতদল একটি প্রাইভেটকারে এসে প্রদীপ জুয়েলার্সে ঢুকে দোকান মালিক অধীর কর্মকতার ও তার ভাই সুধীর কর্মকারকে অস্ত্রের মুখে জিম্মি করে। প্রায় ২৫০ ভরি সোনা লুট করে নিয়ে যাওয়ার সময় দোকান মালিক অধীর কর্মকারের মাথায় আঘাত করে বেশ কয়েকটি বোমা ফাটিয়ে গফরগাঁও এর দিকে চলে যায়। এ সময় বোমার স্প্রিন্টারের আঘাতে অজ্ঞাত এক পথচারী আহত হন।

আরও পড়ুন : ঋণ প্রয়োজন থাকলে নিব

খোঁজ পেয়ে স্থানীয় লোকজন আহত দোকান মালিক অধীর কর্মকতারকে উদ্ধার করে ভালুকা ৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেন। খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

প্রত্যক্ষদর্শী পাশের হার্ডওয়ার দোকান মালিক শাহিন জানান, পর পর তিনটি বোমা বিস্ফোরনের কারণে বিকট শব্দে আশপাশ এলাকা ধোঁয়ায় অন্ধাকারে আচ্ছন্ন হয়ে যায়। এ সময় বিদ্যুৎ ছিলোনা। তবে দেখা গেছে, একটি প্রাইভেটকার থেকে নেমে ৫ জন লোক দোকানে ডুকেছে। পরে গিয়ে দেখি দোকান মালিক রক্তাক্ত অবস্থায় পরে আছে এবং দোকানের সব সোনা লুট করে নিয়ে যায়।

আরও পড়ুন : আমাদের মধ্যে আর কোনো বিভক্তি নেই

আহত দোকান মালিক অধীর কর্মকারের ভাই সুধীর কর্মকতার জানান, আমার ভাই ও আমার মাথায় পিস্তল ঠেকিয়ে জিম্মি করে প্রায় ২৫০ ভরি সোনা ও টাকা লুট করে নিয়ে গেছে ডাকাতদল।

ভালুকা মডেল থানার ওসি কামাল হোসেন জানান, সংবাদ পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং ঘটনার সাথে জড়িতদের চিহিৃত করে গ্রেফতারে অভিযান চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা