ছবি: সংগৃহীত
সারাদেশ

পাবজি গেমের আসর থেকে আটক ১০৮

সান নিউজ ডেস্ক : চুয়াডাঙ্গায় কমিউনিটি সেন্টার ভাড়া করে নিষিদ্ধ পাবজি গেমের আয়োজনে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানে আয়োজকসহ ১০৮ জন পাবজি গেমারকে আটক করা হয়।

আরও পড়ুন: মন্ত্রণালয়গুলোকে ব্যয় কমানোর নির্দেশ

বুধবার (২০ জুলাই) দুপুরে চুয়াডাঙ্গা সদরের দৌলতদিয়াড়ে তাসনীম নূর কমিউনিটি সেন্টারে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীম রেজা।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ১৮ বছরের ঊর্ধ্বে ১৪ জনকে দুদিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। অপ্রাপ্ত বয়স্কদের অভিভাবকের কাছ থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ সময় অসংখ্য স্মার্টফোন, রাউটার, ট্রফিসহ পাবজি খেলার সরঞ্জাম জব্দ করে প্রশাসন।

ঢাকা, নারায়ণগঞ্জ, কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলা থেকে আসা এই প্রতিযোগিরা বেশিরভাগই বয়সে কিশোর এবং স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

আরও পড়ুন: দেশে হু হু করে বাড়ছে করোনা

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান জানান, তাসনীম নূর কমিউনিটি সেন্টারে পাবজি মোবাইল চুয়াডাঙ্গা লিগ এস ১০ ল্যান ইভেন্ট নামে একটি অবৈধ মোবাইল গেম জুয়ার আয়োজন করা হয় । গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় ১০৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ১২ জনের বাড়ি চুয়াডাঙ্গায়, তারা ওই খেলার আয়োজক। বাকিদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা