সারাদেশ

১০ ঘন্টায় ৩ ঝুলন্ত লাশ উদ্ধার

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ১০ ঘন্টায় পৃথক পৃথক তিন জায়গা থেকে ৩ টি ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। জাটিয়া, রাজিবপুর ও তারুন্দিয়া ইউনিয়ন থেকে লাশ ৩ টি উদ্ধার করেছে পুলিশ।

আরও পড়ুন: রনিল বিক্রমাসিংহে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট

মঙ্গলবার (১৯ জুলাই) বিকাল ৫ টার দিকে লোকমান (৩৫) এবং আনুমানিক রাত দশটার দিকে স্বর্ণা আক্তার (১৪) ও রাত ৩ টার দিকে রাহিলা খাতুন (৭৩) নামে তিন জন আত্মহত্যা করে। মরদেহ ৩টি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ।

জানা যায়, স্বর্ণা আক্তার জাটিয়া ইউনিয়নের জাটিয়া পূর্ব পাড়ায় নানা মোঃ হাইজুলের বাড়িতে গত ১১ জুলাই বেড়াতে এসেছিল। পরে (১৯ জুলাই) মঙ্গলবার রাতে নানার বাড়িতে সকলের অগোচরে ঘরের দরজা ভেতর থেকে লাগিয়ে ঘরের আড়ার সঙ্গে কাপড় বেঁধে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তার বাবার নাম রাসেল মিয়া। ঢাকার লালবাগের চায়না পট্টির ২৫ নং মিলফোর্ডে তাদের বাড়ি। আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি। তবে পরিবার সূত্রে জানা যায়, স্বর্ণার মানসিক সমস্যা ছিল।

আরও পড়ুন: শেখ হাসিনার কারণে আসাম শান্তিতে আছে

এদিকে, রাজিবপুর ইউনিয়নের ভাটিচর নওপাড়া গ্রামের লোকমান নামের ওই ব্যক্তি মায়ের বসত ঘরের আড়ার সঙ্গে প্লাস্টিকের রশি লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। তিনি ওই গ্রামের ছমেদ আলী ওরফে দুইক্কার ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, লোকমান একাধিক বিয়ে করেছিল। পারিবারিে অশান্তি লেগেই থাকতো। এ অশান্তি কারনে আত্মহত্যা করে থাকতে পারে বলে ধারণা তাদের।

আরও পড়ুন: বিএনপির ফাঁদে দেশবাসী পা দেবে না

অপরদিকে, তারুন্দিয়া ইউনিয়নে রাহিলা খাতুন (৭৩) নামে এক বৃদ্ধা মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ৩ টার দিকে বসত ঘরের আড়ার সাথে দড়ি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। তিনি ওই এলাকার মোঃ হাফিজ উদ্দিন সরকারের স্ত্রী।

পরিবার সূত্রে জানা যায়, রাহিলা খাতুন মানসিক ভারসাম্যহীন হওয়ায় সকলের অগোচরে রাতে আত্মহত্যা করে।

এ বিষয়ে জানতে চাইলে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাছিনুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ তিনটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আত্মহত্যার ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা