সারাদেশ

যুবলীগ নেতার ছবি ভাইরাল

সান নিউজ ডেস্ক: কুমিল্লার চৌদ্দগ্রামে শ্রীপুর ইউপি চেয়ারম্যান শাহজালাল মজুমদারের ওপর সন্ত্রাসী হামলার পর ওই ইউনিয়ন যুবলীগ নেতা মনিরুজ্জামান জুয়েলের হাতে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ছবি ভাইরাল হয়েছে।

আরও পড়ুন: মামির সাথে আপত্তিকর অবস্থায় ধরা যুবদল নেতা!

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকালে ওই ইউপির নালঘর বাজারে শাহজালালের ওপর হামলা করা হয়। এতে তার গাড়ি চালক আমজাদ হোসেন আহত হয়েছে। এ সময় তার ব্যক্তিগত গাড়িটি ভাংচুর করা হয়। এ ঘটনার পর থেকে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে শাহজালাল মজুমদারকে গত ৮ জানুয়ারি উপজেলা আওয়ামী লীগ থেকে এবং ১৮ জানুয়ারি উপজেলা যুবলীগের আহবায়কের পদ থেকে অব্যাহতি দেয়া হয়। তবে শাহজালাল বলেন, আমি কখনো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করিনি।

আরও পড়ুন: দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২০

জানা গেছে, শাহজালালের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এ ছবি ভাইরাল করা হয়। ছবিতে দেখা যায়, মনিরুজ্জামান জুয়েল মিয়াবাজারস্থ গ্রীণ ভিউ রেস্টুরেন্টের সামনে আগ্নেয়াস্ত্র একহাতে নিয়ে আরেক হাতে সিগারেট পান করে উল্লাস করছেন।

সন্ত্রাসী হামলায় আহত শাহজালাল মজুমদার বলেন, বৃহস্পতিবার দুপুরে পার্শ্ববর্তী গোপালনগর গ্রাম থেকে দাওয়াত খেয়ে আসার পথে মনিরুজ্জামান জুয়েলের নেতৃত্বে ৭-৮ জন আমার গাড়ির গতিরোধ করে। এ সময় প্রত্যেকের হাতেই অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র ও হকিস্টিকসহ দেশীয় বিভিন্ন অস্ত্রশস্ত্র ছিল। আমার গাড়িতে আমি এবং চালক আমজাদ হোসেন ব্যতিত কেউ ছিল না। সন্ত্রাসীদের হামলায় আমি দৌড়ে নালঘর বাজারের পাশে সামাদ মেম্বারের বাড়িতে আশ্রয় নেই। এ সময় সন্ত্রাসীরা আমার ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে। পরে স্থানীয় জনতা একত্রিত হলে হামলাকারীরা পালিয়ে যায়।

আরও পড়ুন: কাউন্সিলর জাকিরসহ তিনজনের নামে মামলা

অত্যাধুনিক আগ্নেয়াস্ত্রের ছবি ও হামলার সম্পর্কে বক্তব্য জানতে মনিরুজ্জামান জুয়েল বলেন, শাহজালাল মিথ্যা অভিযোগ করছে। তার ওপর আমরা হামলা করিনি।

এ ব্যাপারে চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শুভ রঞ্জন চাকমা বলেন, খবর পেয়ে পরিদর্শক (তদন্ত) ত্রিনাথ সাহার নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। ফেসবুকে ভাইরাল হওয়া অস্ত্রটি উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা