সারাদেশ

কাউন্সিলর জাকিরসহ তিনজনের নামে মামলা

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি পৌরসভার সাবেক চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেনের বাড়িতে বোমা বিস্ফোরণ ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগে জেলা যুবলীগের আহবায়ক ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরসহ তিনজনের নামে মামলা হয়েছে।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

মামলার অপর দুই আসামি হলেন, জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকিরের বড় ভাই ও জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক এআরএসএম মনিক হাওলাদার ও রেজাউল করিম জাকিরের কলেজ পড়ুয়া ছেলে জিসান।

বৃহস্পতিবার (১৪ জুলাই) দুপুরে ঝালকাঠি দ্রুত বিচার আদালতে মামলাটি দায়ের করেছেন সাবেক পৌর চেয়ারম্যান মরহুম বেলায়েত হোসেনের ছেলে ও জেলা ছাত্রলীগের সাবেক আহবায়ক রিফাত হাসান রুবেল।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

দ্রুত বিচার আদালতের বিচারক আবুল কালাম আজাদ মামলাটি তদন্তের জন্য বরিশাল পিবিআইকে নির্দেশ দিয়েছেন। আদালতের বেঞ্চ অফিসার শাহাদাৎ হোসেন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ।

মামলার অভিযোগ সূত্রে জানা যায়, সাবেক পৌর চেয়ারম্যান বেলায়েত হোসেনের পরিবার ও পৌর কাউন্সিলর রেজাউল করিম জাকিরের সাথে রাজনৈতিক বিষয় নিয়ে দীর্ঘদিন বিরোধ চলে আসছিল। এরই ধারাবহিকতায় গত ১০ জুলাই ঈদ উল আযহার দিন রাত দশটার দিকে রেজাউল করিম জাকির, তার বড় ভাই মানিক হাওলাদার, রেজাউল করিম জাকিরের ছেলে জিসানের (২১) নেতৃত্বে অজ্ঞাতনামা ১০/১৫ জন সন্ত্রাসী দা, ছ্যানা, চাপাতি, পিস্তল, হাতবোমা ও দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে কলেজ মোড় এলাকার মরহুম বেলায়েত চেয়ারম্যানের বাড়িতে প্রবেশ করে ত্রাস সৃস্টি করে।

আরও পড়ুন: দায়িত্ব নিলেন নতুন গভর্নর

এ সময় চেয়ারম্যানের বড় ছেলে মনির হোসেন মাহমুদ সোহেল, মেয়ে রুমানা তাসমিন শান্তা আসামি রেজাউল করিম জাকিরকে হামলার কারণ জিজ্ঞেস করলে, জাকির তার হাতে থাকা লোহার রড দিয়া মুনির মাহমুদ সোহেলকে পিটিয়ে জখম করে এবং কোমর থেকে পিস্তল বের করে গুলি করার চেষ্টা করলে ছোটবোন রুমানা তাসমিন শান্তা সোহেলকে রক্ষা করতে গেলে ২নং আসামি মানিক হাওলাদার তাকেও এলোপাথারি মারধর করে।

অপরাপর আসামিরা বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে ত্রাসের রাজত্ব কায়েম করে। ৩নং আসামি জিসান একটি হাত বোমার বিস্ফোরণ ঘটায়। মামলার বাদীসহ সকলে জীবন বাঁচাতে বাড়ির মূল গেট বন্ধ করে ডাকচিৎকার করতে থাকলে আসামিরা অস্ত্র প্রদর্শকরে ভয়ভীতি ও জীবননাশের হুমকি দিয়ে চলে যাওয়ার সময় মানিক হাওলাদার বাদীর ছোট ভাইয়ের ভায়রা নাসির নকিবকে রড দিয়ে আঘাত করে মাথা ফাটিয়ে দেয়। তাকে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

মামলার বাদী রিফাত হাসান রুবেল জানান, ঘটনার পরপরই ঝালকাঠি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরেরদিন সোমবার ঝালকাঠি থানায় মামলা দায়ের করতে গেলে ঝালকাঠি থানার ওসি মামলা নিতে অস্বীকার করেন। সে কারণে বাধ্য হয়ে বৃহস্পতিবার ঝালকাঠি দ্রুত বিচার আদালতে মামলা দায়ের করেন বলেও জানান তিনি।

এ ব্যাপারে ঝালকাঠি পৌরসভার কাউন্সিলর ও জেলা যুবলীগের আহবায়ক রেজাউল করিম জাকির জানান, ঈদুল আজহার দিন রাতে কে বা কাহারা আমার প্রতিবেশী মরহুম বেলায়েত চেয়ারম্যানের বাড়ির মধ্যে আতশবাজি ফোটায়। চেয়ারম্যানের ছেলেরা আমার হাফিজী পড়ুয়া নয় বছরের ছেলে রাইয়ানকে সন্দেহ বশত আটক করে গালিগালাজ ও মারধর করে। এ ঘটনা নিয়ে আমার আত্মীয় স্বজন ও সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃস্টি হলে আমি ও আমার বড় ভাই মানিক সকলকে শান্ত করার চেষ্টা করি। এ সময় নাসির নকিব নামে একজন ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত হন। চেয়ারম্যান বাড়িতে কোন হামলা বা বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেনি। আমাকে রাজনৈতিকভাবে কোনঠাসা করার জন্য আমিসহ আমার ভাই ও সন্তানের নামে মিথ্যা অভিযোগে মামলা দায়ের করা হয়েছে বলেও দাবি করেন তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা