সারাদেশ

এরশাদ ছিলেন বাংলার পল্লীবন্ধু 

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির উদ্যোগে সাবেক সফল রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মুহাম্মদ এরশাদের তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়েছে।

আরও পড়ুন: চলে গেলেন বিচারপতি এবাদুল হক

বৃহস্পতিবার (১৪ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে জেলা শহরের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন জেলা জাতীয় পাটির কার্যালয়ে মিলাদ মাহফিল ও আলোচনা সভা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা মো. জামাল হোসেন।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আলহাজ্ব জয়নাল আবেদিনের সভাপতিত্বে ও জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির (ভারপ্রাপ্ত) সদস্য সচিব আসাদুজ্জামান বাবুলের সঞ্চালনায় এতে উপস্থিত থেকে আরও আলোচনা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কাকলী আক্তার কাকন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালেব, মোহাম্মদ গোলাম কাদির, জেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটির সদস্য ইসমাইল হোসেন রাহাত, এ.এফ.এম আরিফউজ্জামান দিদার, জানে আলম হাওলাদার, মুনায়েম হোসেন ভূইয়া, আজিজুল হক, মো. জহিরুল ইসলাম নাইম প্রমুখ।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে আক্রান্ত ৮ লাখের বেশি মানুষ

সংক্ষিপ্ত আলোচনা সভায় নেতারা বলেন, মুন্সীগঞ্জ জেলার উন্নয়নে হুসাইন মুহাম্মদ এরশাদের ভূমিকা অপরিসীম। এ জেলার আদালত প্রাঙ্গণ থেকে শুরু করে হাসপাতালসহ সবকিছুই তার অবদান। হুসাইন মুহাম্মদ এরশাদ ছিলেন বাংলার পল্লীবন্ধু।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা