বোয়ালমারীতে মোবাইল গেমস কেড়ে নিল মায়ের প্রাণ
সারাদেশ

বোয়ালমারীতে মোবাইল গেমস কেড়ে নিল মায়ের প্রাণ

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর আত্মহত্যার ঘটনা ঘটেছে। সন্তানদের মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে স্ত্রী গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।

আরও পড়ুন : লঙ্কান প্রেসিডেন্ট মালদ্বীপ ছেড়ে সিঙ্গাপুরে

নিহত গৃহবধূর নাম মোসান্মাৎ চায়না বেগম (২৩)। তিনি বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়নের বান্দুগ্রামের শ্রমজীবী মারুফ মোল্লার স্ত্রী এবং দুই সন্তানের জননী।

বোয়ালমারী উপজেলার ময়না ইউনিয়ন পরিষদের স্থানীয় ইউপি সদস্য বাচ্চু মোল্যা জানান, বুধবার (১৩ জুলাই) রাতে সন্তানদের মোবাইল ব্যবহার করাকে কেন্দ্র করে স্বামী মারুফ মোল্লার সাথে স্ত্রী চায়না বেগমের ঝগড়া হয়। এর জেরে চায়না বেগম বুধবার গভীর রাতে বাড়ির দক্ষিণ পাশের আমগাছের ডালে গলায় গামছা দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন।

সকালে পরিবারের সদস্যরা চায়না বেগমকে ঘরে না পেয়ে খোঁজাখুঁজি করে বাড়ির পাশের আম গাছের সাথে লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

আরও পড়ুন : শ্রীলঙ্কা সংকটের পেছনে রাশিয়া দায়ী

লাশ উদ্ধারকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপ-পুলিশ পরিদর্শক মনিরুজ্জামান বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) সকালে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা