কোরবানির ঈদ ঘিরে বেড়েছে মাংস কাটার গুঁড়ি
সারাদেশ
কোরবানির ঈদ

বেড়েছে মাংস কাটার গুঁড়ির চাহিদা

এহসানুল হক, (ঈশ্বরগঞ্জ) ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে কোরবানির ঈদকে ঘিরে কদর বেড়েছে মাংস কাটার কাঠের গুঁড়ির। পবিত্র ঈদুল আজহা সন্নিকটে।

আরও পড়ুন : শিনজো আবে মারা গেছেন

মানুষ এখন কোরবানির পশু বেচাকেনায় ব্যস্ত সময় পার করছেন। তবে দিন যতই ঘনিয়ে আসছে ততই কোরবানির অনুষঙ্গের চাহিদা বাড়ছে। দা, ছুরির পাশাপাশি মাংস কাটার কাঠের গুঁড়ির (খাইট্টা বা কাঠের ডুমের) চাহিদা বেড়েছে।

ঈদকে সামনে রেখে ঈশ্বরগঞ্জে কোরবানির অনুষঙ্গের বেচাকেনা বেড়েছে। বিশেষ করে কাঠের গুঁড়ির চাহিদা তুঙ্গে।

আরও পড়ুন : শেখ হাসিনার পরিবার দুর্নীতি করে না

সাধারণত তেঁতুল,বরই ও আমড়ি কাঠ দিয়ে খাইট্টা তৈরি করা হয় যাতে মাংস কাটার সময় মাংসে কাঠের গুঁড়া না লাগে। কিছু কাঠ ব্যবসায়ী এ সময়ে এসব সরঞ্জাম নিয়ে প্রস্তুত থাকেন।

ঈশ্বরগঞ্জের বাজারে বিভিন্ন সাইজের খাইট্টা পাওয়া যায়। প্রকারভেদে ১০০-৩০০ টাকায় বিক্রি হয়।

আরও পড়ুন : ফের বাড়ছে পানির দাম

উপজেলার ঈশ্বরগঞ্জ পৌর বাজারের নতুন ব্রিজে খাইট্টা বিক্রির পসরা বসিয়েছে চরহোসেনপুর গ্রামের কাঠ ব্যবসায়ী মাসুদ মিয়া। এছাড়াও উপজেলার আঠারবাড়ি, উচাখিলা, মাইজবাগসহ বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে এসব কাঠের গুড়ি।

বিক্রি কেমন হয় জানতে চাইলে উপজেলার খৈরাটি গ্রামের বাচ্চু মিয়া বলেন, ‘আমি প্রতিবছর খাইট্টা বিক্রি করি। তবে তেঁতুল কাঠ সহজে পাওয়া যায় না। এ মৌসুমে আমি ১০০ পিস খাইট্টা তৈরি করে রেখেছি। শুধু লাভের আশায় নয়, কোরবানি ঈদে মানুষের চাহিদা মেটাতে কাঠ ব্যবসায়ী হিসেবে দায়িত্ব পালন করছি।’

আরও পড়ুন : সড়কে গেল কলেজছাত্রীসহ ৩ প্রাণ

খাইট্টা কিনতে আসা মেহেদী হাসান সিহান বলেন, ‘আজকাল তেঁতুল কাঠের খাইট্টা পাওয়া খুব কঠিন। দোকানদার আমার পরিচিত। তাই এখান থেকে একটি মাঝারি ধরনের খাইট্টা কিনলাম। এটি মাংস কাটার একটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ।’

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা