সারাদেশ

সড়কে গেল কলেজছাত্রীসহ ৩ প্রাণ

সান নিউজ ডেস্ক: ঢাকা-চট্টগ্রাম, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী মহাসড়কে পৃথক সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রীসহ তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২২ জন।

আরও পড়ুন: শিনজো আবে মারা গেছেন

শুক্রবার (৮ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান, শুক্রবার ভোরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার পুরাতন ওয়েট স্কেলের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়ে। এতে বাসটি উল্টে পাশের একটি খাদে পরে যায়। এ সময় বাসের হেলপার নিহত হন। দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন।

অপরদিকে ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা আনিসুর রহমান ভূইয়া (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন অন্তত ৬ জন।

আরও পড়ুন: চলে গেলেন আলম খান

অন্যদিকে মামার মোটরসাইকেলে করে বাজার থেকে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় শ্রাবন্তী (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১টার দিকে কুমিল্লা-নোয়াখালী মহাসড়কের লাকসাম উপজেলার উত্তরদা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

লালমাই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আলম জানান, মামা ফয়েজ ইকবালের সঙ্গে বাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী লাকসাম নবাব ফয়েজুন্নেছা কলেজের অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা