সারাদেশ

অতিরিক্ত ভাড়া আদায়ে জরিমানা

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): আর মাত্র একদিন পরেই উদযাপিত হবে মুসলমানদের দ্বিতীয় বড় ঈদুল আজহা। পরিবার-পরিজনদের সাথে ঈদ উদযাপন করতে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জায়গা বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ।

আরও পড়ুন: শেখ হাসিনার পরিবার দুর্নীতি করে না

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ঈদে ঘরমুখো মানুষের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তিন বাস ও এক মাহিন্দ্র চালককে জরিমানা করা হয়েছে। শুক্রবার (৮ জুলাই) দুপুরে ওই জরিমানা করা হয়।

জানা যায়, ঈদ সামনে রেখে ময়মনসিংহ-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে যাত্রীদের কাছ থেকে বাস, মাহিন্দ্রা ও সিএনজি নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীদের কাছ থেকে। এমন খবর পেয়ে শুক্রবার দুপুরে অভিযানে নামেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান। এ সময় যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য তিন বাস চালককে ১১ হাজার ও এক মাহিন্দ্রা চালককে ৫শত টাকা জরিমানা করা হয়।

আরও পড়ুন: শিনজো আবে মারা গেছেন

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিস্ট্রেট মাহবুবুর রহমান বলেন, সাধারণ মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবিষয়ে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। এরই মাঝে বৃহস্পতি ও শুক্রবার দুইদিনের অভিযানে ৫ বাস ও ১ মাহিন্দ্রা চালকে জরিমানা করা হয়েছে। এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা