সারাদেশ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু

মহাসড়কে ২৫ কি.মি. যানজট

সান নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। শুক্রবার (৮ জুলাই) ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর পূর্ব পার থেকে সদর উপজেলার শহর বাইপাস পর্যন্ত এ যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, সেতুর পশ্চিম প্রান্তে রাতে বাস-পিকআপের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এতে ১ ঘণ্টা ৪০ মিনিট টোল আদায় বন্ধ রাখে সেতু কর্তৃপক্ষ। ফলে যানজটের সৃষ্টি হয়। এ ছাড়া অতিরিক্ত যানবাহনের চাপ রয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক হবে বলে জানান তিনি।

সকাল সাড়ে নয়টার দিকে সরেজমিনে দেখা যায়, যানজট সেতু এলাকা থেকে দীর্ঘ হতে হতে টাঙ্গাইল শহর বাইপাসের ঘারিন্দা পর্যন্ত পৌঁছেছে। যানজটে আটকা পড়ে ঘরমুখী মানুষ, বিশেষ করে নারী ও শিশুরা দুর্ভোগ পোহাচ্ছে। প্রচণ্ড গরমে অনেক যাত্রী বাস থেকে নেমে গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছে।

আরও পড়ুন: ইউক্রেনে ব্রাজিলীয়ান মডেল নিহত

সালমা বেগম নামের একজন নারী যাত্রী বলেন, পরিবারের সঙ্গে ঈদ করতে পাবনা যাচ্ছি। যানজটে আটকে থেকে আমার তিন বছরের মেয়ের খুব কষ্ট হচ্ছে। তা দেখে আমারও খুব খারাপ লাগছে।

বগুড়াগামী মাইক্রোবাসের চালক ইদ্রিস আলী জানান, ভোর চারটায় সাভার থেকে রওনা হয়ে পাঁচ ঘণ্টায় টাঙ্গাইল পর্যন্ত এসেছেন। এখানে ৫ মিনিট চললে ২০ থেকে ২৫ মিনিট জটে বসে থাকতে হচ্ছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা