নারীর জাগরণে আ.লীগ আবারো ক্ষমতায় আসবে
সারাদেশ

নারীর জাগরণে আ.লীগ আবারো ক্ষমতায় আসবে

নোয়াখালী প্রতিনিধি : বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাফিয়া খাতুন বলেছেন, আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আজ নারীর জাগরণ ঘটেছে।

আরও পড়ুন : স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা

নারী উন্নয়ন ও নারী প্রগতির ক্ষেত্রে বাংলাদেশ যেভাবে এগিয়েছে সেটি সারা বিশ্বের জন্য অনন্য দৃষ্টান্ত। এই নারী জাগরণের কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নারীদের ভোটেই আওয়ামী লীগ আবারো ক্ষমতায় আসবে।

শনিবার (২ জুলাই) দুপুরে নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমী অডিটোরিয়ামে নোয়াখালী জেলা মহিলা আওয়ামী লীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এসব কথা বলেন।

সাফিয়া খাতুন বলেন, আমাদের নেত্রী শেখ হাসিনা নারী ও শিশু উন্নয়নের ওপর অনেক গুরুত্ব দিয়েছেন। তাঁর দক্ষ নেতৃত্বে আজ নারীরা কর্মমূখী নানা উদ্যোগের সঙ্গে জড়িত হয়ে কাজ করছে। নারীরা আজ ঘুরে দাঁড়িয়েছে, নারী জাগ্রত হয়েছে স্বাধীনতার স্বপক্ষের শক্তিতে।

আরও পড়ুন : ১৯ ধরনের প্লাস্টিক পণ্য নিষিদ্ধ

তিনি বলেন, ৭৫ সালে জাতির জনককে স্বপরিবারে হত্যার মধ্যদিয়ে এদেশে আবারো স্বাধীনতা বিরোধী চক্র নিজেদের এজেন্ডা বাস্তবায়নে সক্রিয় হয়ে ওঠে। শুরু হয় তাদের দেশ বিরোধী নানা ষড়যন্ত্র। এখনো স্বাধীনতা বিরোধী বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র শেষ হয়নি। তারা আমাদের স্বপ্নের পদ্মা সেতু নিয়েও নানা ষড়যন্ত্র করেছিলো, কিন্তু ব্যাহত হয়েছে। আগামীতেও তাদের ষড়যন্ত্র অব্যাহত থাকতে পারে। তাই মহিলা আওয়ামী লীগের প্রত্যেক কর্মীকে চৌকিদারের ভূমিকা পালন করতে হবে। নিজ ঘর থেকে বঙ্গবন্ধুর আদর্শ জাগ্রত করতে হবে। জননেত্রী শেখ হাসিনার সরকারকে আবারো ক্ষমতায় আনতে দেশের অর্ধেক জনসংখ্যা নারীদের ভোট নৌকা মার্কার পক্ষে নিতে হবে। সেই লক্ষ্যে এখন থেকে তৃণমূলে মহিলা আওয়ামী লীগকে শক্তিশালী করতে সাংগঠনিক কমিটিগুলো গঠন করতে হবে।

আরও পড়ুন : আক্রান্ত আরও ৬ জনের মৃত্যু

বর্ধিত সভায় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নিলুফা মমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেনু চৌধুরীর সঞ্চালনায় সভার উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা ফরিদা খানম সাকী, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক।

এসময় জেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক এডভোকেট শিহাব উদ্দিন শাহীনসহ কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ, জেলা ও উপজেলা মহিলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।বর্ধিত সভায় জেলার ৯টি উপজেলা ও ৮টি পৌরসভা থেকে মহিলা আওয়ামী লীগের পাঁচ সহস্রাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা