আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঁঞা রিপন ও আসামি ইকবাল হোসেন সাইফুল (ছবি: সান নিউজ)
সারাদেশ

আ’লীগ নেতা হত্যা,আসামি গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর বেগমগঞ্জের পরিবহন ব্যবসায়ী ও আওয়ামী লীগ নেতা আবু ছায়েদ ভূঁঞা রিপন হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও ২নং আসামি ইকবাল হোসেন সাইফুলকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: হাসপাতালে শ্রীলেখা

শুক্রবার (১ জুলাই) সন্ধ্যায় বিদেশে পালিয়ে যাওয়ার সময় ঢাকার শাহ জালাল আন্তর্জাতিক বিমান বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃত সাইফুল উপজেলার মীরওয়ারিশপুর ইউনিয়নের তালুয়া চাঁদপুর গ্রামের তবারক উল্যহার ছেলে।

বেগমগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর জাহিদুল হক রনি জানান, গত বছরের ২৮ অক্টোবর গভীর রাতে লাল সবুজ পরিবহনের বেগমগঞ্জের চৌরাস্তার কাউন্টারের ম্যানেজার ও উপজেলার মিরওয়ারিশ ইউনিয়ন আওয়ামী লীগের ১নং যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ছায়েদ রিপনকে কুপিয়ে হত্যা করে অজ্ঞাত সন্ত্রাসীরা। এ সময় তার সাথে থাকা নগদ আড়াই লাখ টাকাও লুট করে নিয়ে যায় হত্যাকারীরা। পরদিন পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দিলে তদন্তে নামে পুলিশ। পুলিশ ঘটনাস্থল মিরওয়ারিশপুর ইউনিয়নের বারইয়ার হাটসংলগ্ন গাছতলা এলাকাসহ বিভিন্ন স্থানে প্রকাশ্যে ও গোপনে তদন্ত চালায়। এক পর্যায়ে ঘটনার সাথে সাইফুলের সম্পৃক্ততা পেলে সে এলাকা ছেড়ে গা ঢাকা দেয়। পরবর্তীতে সাইফুলকে হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ও মূল পরিকল্পকারী হিসেবে সনাক্ত করে ২নং আসামি করে মামলায় দায়ের করা হয়।

আরও পড়ুন: স্নেক আইল্যান্ডে ফসফরাস বোমা হামলা

ওসি আরও জানান, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি সাইফুল দেশে থেকে পালাতে বিমান বন্দর এলাকায় অবস্থান করছে, এমন সংবাদে শুক্রবার বিকালে বিমানবন্দর এলাকায় অভিযান চালিয়ে আমরা সাইফুলকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে থানায় রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিকালে সাইফুলকে আদালতে পাঠানো হবে বলেও জানান ওসি মীর জাহিদুল হক রনি। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে পুলিশ অভিযান চালিয়ে আরও ৪ জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। বর্তমানে তারা জামিনে রয়েছে।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা