শামীম ওসমান (পুরনো ছবি)
সারাদেশ

শামীম ওসমানের ক্ষমা প্রার্থনা

সান নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান জেলাবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে বলেছেন, আমি শয়তানও না, ফেরেশতাও না। আমি মানুষ, স্বাভাবিকভাবেই আমার ভুল হতে পারে। তাই আমাকে ক্ষমা করে দেবেন। আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চাই।

আরও পড়ুন: হাসপাতালে শ্রীলেখা

শনিবার (২ জুলাই) সপরিবার হজে যাচ্ছেন। এর আগে শুক্রবার (১ জুলাই) রাতে গণমাধ্যমে পাঠানো এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে তিনি দোয়া ও ক্ষমা চেয়েছেন।

শামীম ওসমান বলেন, আমি আগেও হজ করেছি। আগামীকাল (শনিবার) সপরিবার হজে যাচ্ছি। আমি একজন মানুষ, মানুষ মাত্রই ভুল করে। যারা আমাকে পছন্দ করেন এবং অপছন্দ করেন, আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আল্লাহর ওয়াস্তে আমাকে ও আমার পরিবারকে ক্ষমা করে দেবেন।

আরও পড়ুন: টোল আদায়ে নতুন রেকর্ড

তিনি আরও বলেন, আমার জন্য বেশি বেশি দোয়া করবেন যেন সহীভাবে হজ করে আল্লাহকে খুশি করতে পারি। পুরো পৃথিবীর মুমিনদের জন্য দোয়া করতে পারি। বিশেষ করে আমার নারায়ণগঞ্জবাসীর জন্য মনপ্রাণ ভরে দোয়া করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে কবুল করে নেন। হজ থেকে ফিরে যেন আল্লাহর সৃষ্টির জন্য কাজ করতে পারি।

শামীম ওসমান বলেন, আমি কোনো রাজনৈতিক কারণে এই কথা বলছি না। জাতির পিতার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো আল্লাহ তায়ালা মানুষ আমি জীবনে খুব কম দেখেছি। উনি আমাদের আগামী প্রজন্মদের জন্য সম্পদ। আমি যদি বেঁচে নাও থাকি, আপনারা উনার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ও তার পরিবারকে হায়াতে তৈয়বা দান করেন।

আরও পড়ুন: কমেছে স্বর্ণের দাম

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী যেই স্বপ্ন দেখেছেন, তার পিতার অসম্পূর্ণ স্বপ্ন, বাংলাদেশের মানুষ যেন মাথা উঁচু করে বেঁচে থাকতে পারে, এই দেশে যেন কোনো গরিব মানুষ গরিব না থাকে; সবার পেটে যেন ভাত থাকে, মাথার ওপর যেন ছাদ থাকে। আল্লাহ যেন তার এই স্বপ্ন পূরণ করেন। এই দেশের মানুষের জন্য সেই স্বপ্ন যেন বাস্তবায়ন করতে পারেন। যদি হজ শেষে বেঁচে ফিরি, তবে আবারও দেখা হবে, ইনশা আল্লাহ।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা