হবিগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব
সারাদেশ

হবিগঞ্জে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব

হবিগঞ্জ প্রতিনিধি : দুই বছর করোনার জন্য বন্ধ থাকার পর এবার শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে হবিগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করেছে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ (ইস্কন) হবিগঞ্জ জেলা শাখা।

আরও পড়ুন : হাটে মানতে হবে ১৬ নির্দেশনা

শুক্রবার (১ জুলাই) বিকেল ৪টায় শহরের পুরাণ বাজার এলাকার শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দির থেকে এ শোভাযাত্রা বের হয়। এ শোভাযাত্রায় ভক্তবৃন্দের ঢল নামে। এছাড়াও সনাতন ধর্মাবলম্বীগণ শহরে রাস্তার দু’পাশে দাঁড়িয়ে ভক্তি ও শ্রদ্ধা জ্ঞাপন করেন এবং কলা-কাঠালসহ বিভিন্ন রকম ফল শোভাযাত্রার দিকে ছুড়ে দেন।

শ্রীশ্রী নরসিংহ জিউ মন্দিরে এক আলোচনা অনুষ্ঠানের মাধ্যমে নয়দিনব্যাপী রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আবু জাহির এমপি।

বিশেষ অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি ও হবিগঞ্জ পৌরসভার মেয়র আতাউর রহমান সেলিম। হবিগঞ্জ ইস্কনের অধ্যক্ষ শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মাচারীর সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন অধ্যাপক ড. শ্রীপাদ তপচৈতন্য দাস ব্রহ্মচারী।

আরও পড়ুন : ‘এক দেশ দুই নীতি’ হংকংকে সুরক্ষা দিয়েছে

দীর্ঘ দুই বছর করোনার জন্য রথযাত্রার শোভাযাত্রা বের করা হয়নি। যে কারণে এবার রথযাত্রায় উচ্ছাস বেশি পরিলক্ষিত হয়েছে।

তন্বী পাল নামে একজন বলেন, আমরা প্রতিবছর এদিনটির জন্য অপেক্ষা করি।গত দুই বছর করোনা ভাইরাসের সংক্রমণের জন্য শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রার শোভাযাত্রা না হওয়ায় মন খুবই খারাপ ছিল। এবার আবারও পূর্বের অবস্থায় ফিরে এসেছে, তাই খুব আনন্দ লাগছে।

হবিগঞ্জ ইস্কনের অধ্যক্ষ শ্রীপাদ উদয় গৌর দাস ব্রহ্মাচারী জানান, ভক্তবৃন্দের উচ্ছাস দেখে ভাল লাগছে।

আরও পড়ুন : দুপুরের আগেই টিকিট শেষ

শুক্রবার সকাল ১০টায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে নয়দিনের মহোৎসব শুরু হয়েছে। আগামী ৯ জুলাই উল্টো রথযাত্রার মাধ্যমে নয়দিনব্যাপী উৎসবের সমাপ্তি হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা