মাদারীপুর শহর রক্ষা বাঁধে ফাটল
সারাদেশ

মাদারীপুর শহর রক্ষা বাঁধে ফাটল

শফিক স্বপন, মাদারীপুর : মাদারীপুর শহর রক্ষা বাঁধের মহিষেরচর এলাকায় ফাটল দেখা দেওয়ায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। যেকোনো মুহূর্তে বাঁধ ভেঙে শহর ও শহরতলীর গ্রামগুলোতে বন্যার পানি ঢুকতে পারে বলে আশঙ্কা করছেন অনেকে। তাই দ্রুত বাঁধ সংস্কারের দাবি করেছে স্থানীয়রা।

আরও পড়ুন: আক্রান্ত আরও ৫ জনের মৃত্যু

তবে এসব আশঙ্কা উড়িয়ে দিয়ে শহরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয় সূত্রে জানা গেছে, আড়িয়াল খাঁ নদের শহর রক্ষা বাঁধের মহিষেরচর এলাকার কিছু অংশের মাটি সরে গেছে। এতে করে বাঁধের মাঝখানে ফাটল দেখা দিয়েছে। নদীর এই এলাকায় তীব্র স্রোত রয়েছে।

স্থানীয় বাসিন্দা পান্নু হাওলাদার বলেন, শহর রক্ষা বাঁধের একাংশের মাটি সরে গেছে।

আরও পড়ুন: অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ৩ জনকে কারাদণ্ড

মাদারীপুর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক বায়েজিদ হাওলাদার বলেন, যেকোন মুহুর্তে আমরা নদী গর্ভে চলে যেতে পারি। আমরা আতঙ্কে আছি। তাই ভাঙন রোধে আমরা স্থায়ী সমাধান চাই।

মাদারীপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এবিএম মাহবুবুল আলম জানান, মাদারীপুর শহর রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুতি রয়েছে। এটি নিয়ে মাদারীপুরবাসীকে আতঙ্কিত না হওয়ার আহ্বান জানান তিনি।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা