সারাদেশ

বোয়ালমারীতে খুনিদের পক্ষে মানববন্ধন

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ঘোষপুর ইউনিয়নে গোহাইলবাড়িতে ডাবল মার্ডারের খুনিদের পক্ষে মানববন্ধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুন) সকালে উপজেলার সাতৈর বাজারে ঘোষপুর সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ভাড়াকরা লোক দিয়ে এ মানববন্ধন করা হয় বলে অভিযোগ উঠেছে। হত্যা মামলার এক নং আসামী ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক পূবিলা গ্রামের অধিবাসি এস এম ফারুক হোসেন এবং ৪ নং আসামী আলফাডাঙ্গা উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা গোহাইলবাড়ি গ্রামের মৃত বজলুর রহমানের ছেলে মো. আরিফুর রহমান উদ্যোগ নিয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয় বলে জানা গেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান এস এম ফারুক হোসেন, ঘোষপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রাজু আহমেদ রাজা, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. ইজাজুল করিম মিন্টু, ঘোষপুরের বাসিন্দা মো. ছিদ্দিকুর রহমান প্রমুখ।

জানা যায়, ডাবল মার্ডারের আসামীরা উচ্চ আদালত থেকে সাময়িক জামিনে এনে হত্যা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে এবং দোষীদের রক্ষা করতে এ মানববন্ধন করা হয়েছে। মানববন্ধনে মামলার আসামী ও তাদের সঙ্গীরা মানববন্ধনে মামলার বাদি সম্পর্কে মিথ্যা বক্তব্য দিয়েছেন।

উল্লেখ্য, উপজেলার ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের স্থানীয় গোহাইলবাড়ি ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কমান্ডার মুক্তিযোদ্ধা আলাউদ্দিন আহমেদের (৯৪) সাথে গোহাইলবাড়ি গ্রামের সাবেক কৃষি কর্মকর্তা মৃত বজলুর রহমান ওরফে বজলু খালাসির; এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। গত ১৬ এপ্রিল স্থানীয় গোহাইলবাড়ি মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের নির্বাচনে আলাউদ্দিন আহমেদের বড় ছেলে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী ও মৃত বজলুর রহমান ওরফে বজলু খালাসির ছেলে উপসহকারী কৃষি কর্মকর্তা আরিফুর রহমানের মধ্যে দুই প্যানেলে নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে মোস্তাফার প্যানেল বিজয়ী হয়ে পুনরায় তিনি সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই দুই পরিবারের মধ্যে বিরোধ তীব্র আকার ধারণ করে। গত ঈদুল ফিতরের দিন (৩ মে) দুপুরের দিকে মোস্তফা জামানসহ নিহত-আহতরা গোহাইলবাড়ি বাজারের নিজ ব্যবসা প্রতিষ্ঠানে বসে চা খাচ্ছিলো। এ সময় আসামিরা হতাহতদের উপর রামদাসহ দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালিয়ে মোস্তফার চাচাতো ভাই আকিদুল মোল্যা (৪৫) ও কৃষকলীগ নেতা খায়রুল শেখকে (৪৭) দিবালোকে হত্যা করে। এ ঘটনায় মোস্তফার আপন দুইভাই শারিরীক প্রতিবন্ধী মাসুদ আহমেদ (৪৭) ও আলমগীর আহমেদসহ (৫০) ৮জন আহত হয়।

হত্যাকান্ড ঘটনার পাঁচদিন পর থানায় নিহতদের চাচাতো ভাই উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদি হয়ে ৮১ জনের নাম উল্লেখ পূর্বক আরো ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা