বোয়ালমারী মহিলা কলেজে বিরুদ্ধে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ!
সারাদেশ
বোয়ালমারী মহিলা কলেজ

শিক্ষার্থীদের থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ!

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারী পৌর শহরের কামারগ্রামে অবস্থিত নারী শিক্ষা প্রতিষ্ঠান 'কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ'-এর বিরুদ্ধে উচ্চ মাধ্যমিকের ফরম ফিল আপে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পাওয়া গেছে।

আরও পড়ুন : বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

উন্নয়ন ফি, অনলাইন ফি এবং বিবিধ ফিসের নামে এসব অর্থ আদায় করা হচ্ছে। সংশ্লিষ্ট শ্রেণির শিক্ষার্থীরা এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার, সহকারী কমিশনার (ভূমি) এবং উপজেলা মাধ্যমিক অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের ফর্ম ফিল আপে বোর্ড কর্তৃক নির্ধারিত ফিস বাদে উন্নয়ন ফি, অনলাইন ফি এবং বিবিধ ফিসের নামে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ অতিরিক্ত ফিস আদায় করছে। শিক্ষার্থীদের অভিযোগ, কলেজের অধিকাংশ দরিদ্র ছাত্রীর পক্ষে ওই অতিরিক্ত অর্থ দেয়া সম্ভব নয়।

আরও পড়ুন : সিলেটে বন্যা-বজ্রপাতে নিহত ২২

নাম প্রকাশে অনিচ্ছুক কলেজের উচ্চ মাধ্যমিকের জনৈক পরীক্ষার্থী বলেন, কলেজ কর্তৃপক্ষ উচ্চ মাধ্যমিকের ফরম ফিল আপে উন্নয়ন ফিস বাবদ ২শ, অনলাইন ফিস বাবদ ২শ ৪০ এবং বিবিধ ফিস বাবদ ৩শ টাকা মোট ৭শ ৪০ টাকা অতিরিক্ত আদায় করছে। ওই ছাত্রী আরো জানান, উচ্চ মাধ্যমিকের ফরম ফিল আপে ছাত্রী প্রতি ৩ হাজার ৭০ টাকা আদায় করা হচ্ছে।

এ ব্যাপারে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ মো. ফরিদ আহমেদ বলেন, অভিযোগ সত্য। কলেজ গভর্নিং কমিটি আমাকে লিখিতভাবে যে ক্ষমতা দিয়েছে, আমি সেভাবেই কাজ করছি। উন্নয়ন ফি বাবদ সরকার কর্তৃক তিন হাজার টাকা পর্যন্ত নেয়ার অনুমতি আছে।

আরও পড়ুন : মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

গভর্নিং বডি আমাদেরকে ৭ শত টাকা নেয়ার অনুমোদন দিয়েছে। অন্যান্য যাবতীয় ফি রশিদ মারফত নেয়া হয় এবং সমুদয় টাকা ব্যাংক হিসাবে জমা করা হয়। আমি বা আমার কোন স্ট্যাফ কোন টাকা অনৈতিকভাবে গ্রহণ করিনা।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ আনোয়ার হোসেন বলেন, আগামীকাল ( বুধবার ) অভিযুক্তদের নোটিশ করা হবে এবং বৃহস্পতিবারে এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন : জৈন্তাপুরে মা-ছেলের লাশ উদ্ধার

প্রসঙ্গত, কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় ছাত্রীদের নিকট থেকে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। এছাড়া বিভিন্ন সময় কলেজটির অধ্যক্ষের বিতর্কিত ভূমিকার কারণে প্রতিষ্ঠানটি সংবাদ শিরোনাম হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা