নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু
সারাদেশ

নোয়াখালীতে সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সদর উপজেলায় মোটরসাইকেল-সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল চালকসহ আরও ৩জন আহত হয়।

আরও পড়ুন : বন্যা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই

নিহত যুবকের নাম মো.মামুন (১৮) সে কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের নুর ইসলাম মাস্টার বাড়ির আব্দুল মান্নানের ছেলে।

মঙ্গলবার (২১ জুন) দুপুর ২টার দিকে সদর উপজেলার অশ্বদিয়া ইউনিয়নের কবিরহাট টু সোনাপুর সড়কের মৌলভী বাজারের পশ্চিমে জামালের দোকান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতের পিতা আব্দুল মান্নান জানান,মামুন পেশায় বড় গাড়ির মেকানিক ছিল। সে কোম্পানীগঞ্জ উপজেরার বসুরহাট পৌরসভার ৯নম্বর ওয়ার্ড সংলগ্ন গোয়ালের পোল এলাকার একটি ওয়ার্কশপে বাস,প্রাইভেটকার,মাইক্রো মেকানিক হিসেবে কাজ করত।

আরও পড়ুন : সিলেটে বন্যা-বজ্রপাতে নিহত ২২

মঙ্গলবার দুপুর ১টার দিকে তাদের ওয়ার্কশপে একটি গাড়ি আসে কাজ করানোর জন্য। তখন মামুন আরেক জন যুবকের মোটরসাইকেলের পিছনে বসে ওই গাড়ির জন্য মাল কিনতে সোনাপুরের উদ্দেশ্যে বের হয়। যাত্রা পথে তাদের মোটরসাইকেলটি অশ্বদিয়া ইউনিয়নের কবিরহাট টু সোনাপুর সড়কের মৌলভী বাজারের পশ্চিমে জামাল দোকান পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির সিএনজি চালিত অটোরিকশার সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মামুন মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুত্বর আহত হয়ে ঘটনাস্থলে মারা যায়।

আরও পড়ুন : মালিতে সশস্ত্র হামলায় নিহত ১৩২

সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবকের পরিবারের বক্তব্যের আলোকে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা