বোয়ালমারীতে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন
সারাদেশ

বোয়ালমারীতে শিক্ষার্থীদের দিয়ে মানববন্ধন

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর) : ফরিদপুরের বোয়ালমারীতে বিদ্যালয়ের পাঠদান বন্ধ রেখে একটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোর করে বৃষ্টির ভেতর বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে অংশগ্রহন করানো হয়।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর প্রশংসায় চীনা রাষ্ট্রদূত

আওয়ামীলীগ নেতা ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতির নির্দেশে গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের দিয়ে জোড়া খুনের মামলায় উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনে থাকা আসামিদের গ্রেফতারের দাবিতে এই মানববন্ধন করানো হয়।

শনিবার (১৯ জুন) উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে সকালে মামলার বাদি ও গোহাইলবাড়ী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী এই বিক্ষোভ মিছিল ও মানববন্ধনের নেতৃত্বদেন।

আরও পড়ুন : ভারতে বজ্রপাতে ৩০ জনের মৃত্যু

গত ৩ মে (মঙ্গলবার) ঈদুল ফিতরের দিনে উপজেলার ঘোষপুর ইউনিয়নের গোহাইলবাড়ী বাজারে উপজেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোস্তফা জামান সিদ্দিকী ও স্থানীয় মৃত বজলুর রহমান ওরফে বজলু খালাসির ছেলে উপ-সহকারী কৃষি কর্মকর্তা আরিফ হোসেনের সাথে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জোড়া খুনের ঘটনা ঘটে।

হত্যাকান্ড ঘটনার পাঁচদিন পর গোলাম মোস্তফা জামান সিদ্দিকী বাদি হয়ে বোয়ালমারী থানায় ৮১ জনের নাম উল্লেখ পূর্বক আরও ৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

আরও পড়ুন : সিলেটের বন্যা পরিস্থিতি স্থিতিশীল

এ ব্যাপারে গোহাইলবাড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আইয়ুব আলী জানান, নিহতের দুই ছেলে আমার বিদ্যালয়ের শিক্ষার্থী। সে কারনে সহপাঠীরা মানবন্ধনে গিয়েছিলো তবে পাঠদান বন্ধ রেখে নয়।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গোলাম মোস্তফা জামান সিদ্দিকী শিক্ষার্থীদের জোর করে মানববন্ধনে আনার বিষয়টি অস্বীকার করে বলেন, নিহত দুই জনের মধ্যে এক জনের দুটি ছেলে আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী। সেই কারনে মানববন্ধনে অন্য শিক্ষার্থীরা অংশগ্রহন করে।

আরও পড়ুন : রাত ৮টার পর মার্কেট বন্ধ

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসেন বলেন, পাঠদান বন্ধ রেখে কোন প্রকার মিটিং, মিছিল, মানববন্ধন করা যাবে না। বিষয়টি আপনার কাছ থেকে আমি জানলাম। এব্যাপারে খোজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিব।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল ওহাব বলেন, এ মামলায় ৬১ জন আসামী উচ্চ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিন নিয়েছে। আদালত তাদের নিম্ন আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদের গ্রেফতারের জন্য পুলিশ ঘটনাটি তদন্ত করে অভিযোগপত্র দায়েরের কাজ চালিয়ে যাচ্ছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা