নোয়াখালীতে অটোরিকশা চোর চক্রের ৯সদস্য গ্রেপ্তার
সারাদেশ

নোয়াখালীতে অটোরিকশা চোর চক্রের ৯সদস্য গ্রেপ্তার

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে আন্তঃজেলা অটোরিকশা চোর চক্রের ৯সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১। এ সময় গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ৪টি ব্যাটারি চালিত অটোরিকশা,১৫টি ১২ ভোল্টের ব্যাটারি, চোরাই অটোরিকশা বিক্রয়লব্দ নগদ ষোল হাজার টাকা উদ্ধার করা হয়।

আরও পড়ুন: বিশ্ব জুড়ে কমেছে মৃত্যু ও আক্রান্ত

গতকাল রোববার (১৯ জুন) ভোর রাতে চৌমুহনী পৌরসভার বিভিন্নস্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে র‌্যাব।গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, চৌমুহনী পৌরসভা ৪নম্বর ওয়ার্ডের মো.মঈন (৩২) মো.ফারুক (২৬) মো.সোহেল (৩৯) মো.পলাশ (৩৬) সোলাইমান ভুট্টু (৪০) মো.কামরুল হোসেন টিপু (২৬) মো.শাহাদাত হোসেন রিপন (৪৫) মো. আহসানুজ্জামান ফয়সাল (৩৫) মো. আ.আরশাদ (২৯)।

র‌্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো.শামীম হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন।

ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৩ জুন দুপুর ২টার দিকে চৌমুহনী পৌরসভা ডেলটা গেইট সংলগ্ন এলাকা থেকে অটোরিকশা চালক গিয়াস উদ্দিন (৪০) যাত্রী মোরশেদকে অটোরিকশায় করে চৌমুহনী পৌরসভার সামনে নিয়ে যায়। কিছুক্ষণ পরে পৌরসভার সামনে থেকে আসামি মঈন রিকশায় উঠে আলীপুর কন্ট্রাক্টর মসজিদের নিকট যাওয়ার জন্য ভাড়া করে। দুপুর আড়াইটার দিকে পৌরসভার ১নম্বর ওয়ার্ডের কন্ট্রাক্টর মসজিদের পশ্চিম পাশের্^ যাওয়ার পর পলাতক আসামি মোরশেদকে গিয়াস উদ্দিন দেখতে পায়। তখন মঈন অটোরিকশা থেকে নেমে তাদের আরো ৩ জন লোক পৌরসভার সামনে যাবে বলে অপেক্ষা করতে বলে। তখন চালকের প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ায় শৌচাগারে গেলে মো.মঈন, ফারুক, সোহেল, পলাশ ও পলাতক আসামি মোরশেদকে তার অটোরিকশা নিয়া দ্রুতগতিতে পালিয়ে যায়।

আরও পড়ুন: বাংলাদেশকে সহায়তা করতে চায় ভারত

র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত আসামিরা অটোরিকশা চোর সিন্ডিকেটের সক্রিয় সদস্য হিসেবে তারা দীর্ঘদিন যাবত ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর জেলা হতে অটোরিকশা চুরি করে। এরপর সোলাইমান ভুট্টুর গ্যারেজে রাতারাতি অটোরিকশার আকার, আকৃতি, রং ও অন্যান্য পরিবর্তন সাধন করে নতুন অটোরিকশায় পরিনত করে অধিক মূল্যে বিক্রয় করে। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অভিযোগকারী মো. গিয়াস উদ্দিন বেগমগঞ্জ থানায় বাদী হয়ে এজাহার দায়ের করেন।


সান নিউজ/এসআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা