সারাদেশ

দুই দলের সংঘর্ষে গুলিবিদ্ধ ১২ 

সান নিউজ ডেস্ক: বালু ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরায় দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ১২ জন গুলিবিদ্ধ হয়েছেন। সোমবার (২০ জুন) সকালে উপজেলার আমীরগঞ্জ ইউনিয়নের নলবাটা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরও দুজন টেঁটাবিদ্ধ হয়েছেন।

আরও পড়ুন: চমক নিয়ে ফিরলেন কুসুম শিকদার

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে আমীরগঞ্জের নলাবাটা গ্রামের গোলজার মেম্বার গ্রুপ এবং পার্শ্ববর্তী ভাটি বদরপুর গ্রামের রবি গ্রুপের মধ্যে বালু ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার সকালে ভাটি বদরপুর গ্রামের রবি মেম্বারের গ্রুপ নলবাটা গ্রামে এসে গোলজার গ্রুপের ওপর হামলা চালায়।

এ সময় নলাবাটা গ্রামের ১২ জন গুলিবিদ্ধ ও দুজন টেঁটাবিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে গেলে সেখান থেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়।

আরও পড়ুন: জিততে পারলেন না ম্যাক্রোঁ

বিষয়টি নিশ্চিত করে হাসনাবাদ বাজার পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ফরিদ উদ্দিন বলেন, সংঘর্ষ থেমে গেছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে বলেও জানান তিনি।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা