বোয়ালমারীতে ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত
সারাদেশ
কমলেশ্বরদী এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়

বোয়ালমারীতে ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

শনিবার (১৮ জুন) সকাল ১০টা থেকে বিরতিহীনভাবে উৎসব মুখর পরিবেশে বিকাল ৪টা পর্যন্ত স্কুল প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নির্বাচনে ৪৮১জন অভিভাবক সদস্য তাদের ভোট প্রদান করেন।

এ নির্বাচনে দুটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করেন। সাতৈর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আবুল হাসান মোল্যাসহ তার সমর্থিত পূর্ণ প্যানেল জয়লাভ করেন। বিজয়ী অভিভাবক সদস্যরা হলেন মো. আবুল হাসান মোল্যা প্রাপ্ত ভোট ২৫৩, মো. রফিকুল ইসলাম-১৮০ ভোট, মো, শাহিন মোল্যা- ১৯৪ ভোট, মো. সাখাওয়াত হোসেন- ২৬৯ ভোট পেয়ে নির্বাচিত হন।

সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য হিসেবে ৩১৯ ভোট পেয়ে জামিলা আক্তার নির্বাচিত হয়েছেন।

আরও পড়ুন : সোমবার থেকে রাত ৮টার পর মার্কেট বন্ধ

অন্যদিকে ধোপাডাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বিএনপি সমর্থক, বাংলাদেশ শিক্ষক সমিতি কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য মো. ইমরুল কবীর নিজে ১০৯ ভোট পেয়ে তার সমর্থিত পূর্ণ প্যানেল পরাজিত হয়।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালনকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন জানান, এয়াকুব আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানিজিং কমিটির নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৪৭ এর মধ্যে ৪৮১জন অভিভাবক তাদের ভোট প্রদান করেন। নির্বাচন শান্তিপূর্ন ও সুষ্ট পরিবেশে হয়েছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা