মুন্সীগঞ্জে বিএনপির আহবায়ক কমিটি গঠন
সারাদেশ

মুন্সীগঞ্জে বিএনপির আহবায়ক কমিটি গঠন

মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জে ১০ বছর পর বিএনপির তিনটি উপজেলা ও একটি পৌরসভায় আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

আরও পড়ুন : সুনামগঞ্জ থেকে পানি নামতে শুরু করেছে

শনিবার ( ১৮ জুন) রাতে জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মো. আব্দুল হাই ও সদস্য সচিব কামরুজ্জামান রতন সাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

আহবায়ক কমিটি গঠন করা হয়, মুন্সীগঞ্জ সদর উপজেলা, গজারিয়া উপজেলা, টঙ্গিবাড়ী উপজেলা ও মুন্সীগঞ্জ পৌরসভা।

মুন্সীগঞ্জ সদর উপজেলায় জেলা বিএনপির আহবায়ক আব্দুল হাইয়ের ছোট ভাই মো. মহিউদ্দিন আহমদ আহবায়ক ও মো. মনিরুজ্জামানকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

আরও পড়ুন : আমন্ত্রণ পাচ্ছেন ৩ হাজার সুধী

মুন্সীগঞ্জ পৌরসভায় এ কে এম ইরাদত হোসেন মানুকে আহবায়ক ও অ্যাডভোকেট মাহবুব আলম স্বপনকে সদস্য সচিব করে ৪২ সদস্য, টঙ্গীবাড়ি উপজেলায় জেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক আলী আসগর রিপন মল্লিক

আহবায়ক ও মো. আমির হোসেন দোলনকে সদস্য সচিব করে ৪৭ সদস্য এবং গজারিয়া উপজেলা সৈয়দ সিদ্দিক উল্লাহ্ ফরিদকে আহবায়ক ও আব্দুর রহমান শফিক সদস্য সচিব করে ৩৯ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

আরও পড়ুন : চট্টগ্রাম বন্দরে ২ ভারতীয় নাবিকের মৃত্যু

দীর্ঘদিন পর দলটির কমিটি ঘোষণায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উচ্ছাস ফিরে এসেছে।

কয়েকজন নেতা-কর্মীবলেন, দল দীর্ঘদিন ক্ষমতার বাহিরে। অসংখ্যা নেতা-কর্মীরা বিভিন্ন মামলায় জর্জরিত। এর মধ্যেই একদশক আগের পুরোনো কমিটি দিয়েই চলছিল দলের কাজ। সব মিলিয়ে দলীয় কার্যক্রম গতিহীন হয়ে পড়েছিল।

নতুন কমিটি হওয়ায়,অনেক তরুণ উদীয়মানরা দলে যায়গা পাবে। আন্দোলন সংগ্রামে গতি ফিরবে। রাজপথে আবারো মিছিল-সমাবেশ হবে।

আরও পড়ুন : মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আটক

জেলা বিএনপির সদস্য সচিব কামরুজ্জামান বলেন ২০১২-১৪ সালে কমিটিগুলো দিয়ে দলের কার্যক্রম চলছিল। অনেক দিন দল ক্ষমতায় নেই। দলীয় কার্যক্রম কিছুটা ধীরগতির হয়ে পড়েছিল।

সামনে জাতীয় নির্বাচন। দলকে সুসংগঠিত করতে, কর্মীদের মনভাব চাঙা করতে, তৃণমূলের মতামতকে প্রাধান্য দিয়ে নতুন এই চারটি আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। তাদের মাধ্যমে ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কমিটি গঠন করা হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা