মোমবাতি জ্বালিয়ে সৈয়দপুর হাসপাতালে চলছে সেবা
সারাদেশ

মোমবাতি জ্বালিয়ে হাসপাতালে চলছে সেবা

আমিরুল হক, নীলফামারী : বৈদ্যুতিক তার চুরি হওয়ায় নীলফামারীর সৈয়দপুরে ১০০ শয্যা হাসপাতাল অন্ধকারে রয়েছে। মোমবাতি জ্বালিয়ে চিকিৎসাসেবা কার্যক্রম চলছে জরুরী ও বহির্বভাবাগে।

আরও পড়ুন : বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী

শনিবার (১৮ জুন) বেলা ১১ টার আগেই কোনো কোনো চিকিৎসক অন্ধকারের কারণে রোগী দেখা বন্ধ করে বাড়ি চলে যান। এতে রোগীদের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে। এ নিয়ে হাসপাতাল চত্বরে বিক্ষোভ প্রদর্শন করেছেন রোগীর স্বজনরা।

তাঁরা জানান, প্রায় এ ধরণের ঘটনা ঘটছে। এর আগে মেশিনের তার চুরি হওয়ায় দীর্ঘদিন ধরে বন্ধ ছিল এক্স-রে কার্যক্রম। আর বৈদ্যুতিক সার্ভিস তার চুরির ঘটনা ঘটল চতুর্থবারের মতো ।

আরও পড়ুন : প্রাকৃতিক দুর্যোগে ২ দিনে ২৬ মৃত্যু

এ ব্যাপারে জানতে চাইলে হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মোহায়মেনুল ইসলাম বলেন, ‘বৈদ্যুতিক সার্ভিস তার চুরি হওয়ায় গতকাল রাত থেকে পুরো হাসপাতাল অন্ধকারে রয়েছে। চুরির বিষয়ে স্থানীয় পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।

বিষয়টি স্থানীয় বিদ্যুৎ বিতরণ বিভাগকেও জানানো হয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত বিদ্যুৎ সচল হবে।’

আরও পড়ুন : সড়ক বাধা হলে কেটে ফেলার নির্দেশ

তবে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন , হাসপাতাল কর্তৃপক্ষ চুরির বিষয়ে কোনো অভিযোগ করেননি। অভিযোগ পেলে ঘটনাটি গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতাল সূত্রে জানা যায়, ভৌগলিক কারণে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালটি এ অঞ্চলের জন্য গুরুত্বপূর্ণ। এ উপজেলা ছাড়াও দিনাজপুরের চিরিরবন্দর, রংপুরের তারাগঞ্জের রোগীরাও চিকিৎসা সেবা নিতে আসেন এখানে । গত শুক্রবার রাত ৮ টার পর তার চুরি যায়। এরপর থেকে পুরো হাসপাতাল অন্ধাকারে।

আরও পড়ুন : বন্যাকবলিত দেশের ৬৪ উপজেলা

কয়েকজন রোগী বলেন, গতকাল পুরো রাত অন্ধকারে কেটেছে। এখানে শুধু বৈদ্যুতিক তার চুরিই নয় তাঁদের মোবাইল ও অন্যান্য জিনিসপত্রও চুরি হচ্ছে হরহামেশা।

গাইনী বিভাগে চিকিৎসাধীন আতিয়া পারভীন (৩২) বলেন, জরুরী বিভাগের চিকিৎসক তাঁকে গতকাল বিকেলে এখানে ভর্তি করান। কিন্তু এই গরমে বিদ্যুৎ না থাকায় গতকাল সারা রাত কষ্টে কেটেছে। আজও যে কি হবে তা বলা যাচ্ছে না।

আরও পড়ুন : সিলেটে নিত্যপণ্যের চরম সংকট

শনিবার দুপুরে বহির্বিভাগে চিকিৎসা নিতে আসা খাতামধুপুর ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আলমগীর হোসেন (৫৩) বলেন, এতগুলো টাকা ভ্যানভাড়া দিয়ে হাসপাতালে চিকিৎসা নিতে এলাম। কিন্তু এসে শুনি বিদ্যুৎ না থাকায় হাসপাতাল অন্ধকার। তাই আজ চিকিৎসকরা রোগী দেখছেন না। চিকিৎসাসেবা না পেয়েই বাধ্য হয়ে বাড়ি ফিরে যাচ্ছি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা