ছবি : সংগৃহিত
সারাদেশ

জামালপুরে গণহত্যা দিবস পালিত

জামালপুর প্রতিনিধি : আন্তর্জাতিক স্বীকৃতি প্রদানের দাবির মধ্যে দিয়ে জামালপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। দিবসের প্রথম প্রহর রাত ১২ টা ১ মিনিটে জামালপুরে শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতি স্তম্ভে পুষ্পস্তবক অর্পণ ও মোমবাতি প্রজ্জ্বলন করেন জামালপুর প্রেসক্লাব এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ '৭১, এর নেতৃবৃন্দ।

আরও পড়ুন : চট্টগ্রাম-৮ আসনে আ’লীগের প্রার্থী নোমান

এ সময় ১৯৭১ সালের ২৫ মার্চ এবং মহান মুক্তিযুদ্ধে সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদার সভাপতিত্বে ও প্রেসক্লাব এবং সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১, জেলা শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমানের সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন জামালপুর প্রেসক্লাবের সহ-সভাপতি ও সেক্টর কমান্ডারস।

আরও পড়ুন : ট্রেনে কাটা পড়ে পরীক্ষার্থীর মৃত্যু

ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১, এর জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক মোঃ সুরুজ্জামান, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১, এর জেলা শাখার যুগ্ম সম্পাদক হাবিবুর রহমান সেলিম, কার্যকরি সদস্য পোগলদীঘা ইউপি চেয়ারম্যান আশরাফুল আলম মানিক, জামালপুর জেলা অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনর সভাপতি শওকত জামান প্রমূখ।

এ সময় জামালপুর প্রেসক্লাবের অন্যান্য কর্মকর্তা, সদস্য, সেক্টর কমান্ডারস ফোরাম-মুক্তিযুদ্ধ'৭১, জেলা শাখার অন্যান্য কর্মকর্তা, সদস্য, মহান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তির মানুষজন উপস্থিত ছিলেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা