সারাদেশ

প্রেমিকের সঙ্গে উধাও প্রবাসীর স্ত্রী

নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় পরকীয়া প্রেমিকের বাড়ি থেকে ইতালি প্রবাসীর স্ত্রীসহ দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১১।

আরও পড়ুন: সাই পল্লবীর বিরুদ্ধে থানায় অভিযোগ

গ্রেফতারকৃতরা হলো, সোনাইমুড়ী উপজেলার আমিশা ইউনিয়নের ভদ্রগাঁও গ্রামের মিকার বাড়ির শেখ আল আমিনের স্ত্রী সামিরা খাতুন (২৩) সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের আব্দুল লতিফের স্ত্রী সালমা আক্তার (৪০) (ছদ্মনাম)।

শনিবার (১৭ জুন) রাত ১১টার দিকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় র‌্যাব-১১, সিপিসি-৩ নোয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার মো. শামীম হোসেন।

আরও পড়ুন: অবশেষে এক টেবিলে সানী-মৌসুমী

এর আগে একই দিন সকাল পৌনে ৮টার দিকে সদর উপজেলার ধর্মপুর ইউনিয়ন থেকে তাদের গ্রেফতার করে র‌্যাব। এ সময় গ্রেফতারকৃত আসামীদের থেকে চুরি যাওয়া ১৫ ভরি স্বর্ণালংকার, ১টি মোবাইল সেট উদ্ধার করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি বলা হয়, মো. হুমায়ন কবির একজন ইতালি প্রবাসী। ইতালি থাকার সুবাদে তার স্ত্রী সামিরা খাতুন (২৩) (ছদ্মনাম) ফারুক হোসেন (৩০) নামে এক যুবকের সাথে পরকীয়ায় লিপ্ত হয়। বিষয়টি তার শ্বশুর-শাশুড়ি জানতে পেরে তার স্বামীকে জানায়। খবর পেয়ে ৫ মাস আগে তার স্বামী ইতালি থেকে দেশে চলে আসেন। দেশে আসার পর তিনি লক্ষ্য করে তার স্ত্রী মোবাইল নাম্বারে এবং সামাজিক যোগাযোগের মাধ্যমে তার অগোচরে পরকীয়া চালিয়ে যাচ্ছে। এরপর স্ত্রীকে সংশোধনের চেষ্টা করলে স্ত্রী তাকে নারী নির্যাতনের মামলার ভয় দেখান। গত ১২ জুন হুমায়ন ৩ দিনের জন্য সোনাইমুড়ীর শানারবাঘ জামে মসজিদে তাবলিগ জামাতে যায়। এ সুযোগে গত ১৪ জুন সকাল ১০টার দিকে শাশুড়িকে ওষুধ আনার কথা বলে ১৬ ভরি স্বর্ণালংকার ও নগদ ১০ হাজার টাকা, ১ টি স্যামসাং মোবাইল সেটসহ পরকীয়া প্রেমিকের সাথে পালিয়ে যায়।

আরও পড়ুন: চট্টগ্রামে পাহাড় ধসে নিহত ৪

র‌্যাব জানায়, গত বৃহস্পতিবার ১৫ জুন প্রবাসী হুমায়ন কবির (৩৩) র‌্যাব-১১ ক্যাম্পে মৌখিকভাবে অভিযোগ করে। অভিযোগের আলোকে তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান দুইজনকে গ্রেফতার করা হয়। এ সময় গ্রেফতারকৃত আসামিদের থেকে ১টি স্যামসাং এন্ড্রোয়েড মোবাইল, ১ জোড়া স্বর্ণের বালা, ২ টি স্বর্ণের নেকলেছ, ৪ জোড়া স্বর্ণের কানের দুল, ৪টি স্বর্ণের কানের দুল, ১টি স্বর্ণের হাতের ব্রেসলাইট, ৩টি স্বর্ণের চেইন, ৫টি স্বর্ণের আংটিসহ ১৫ ভরি চোরাই যাওয়া স্বর্ণ উদ্ধার করে। উদ্ধারকৃত স্বর্ণের মূল্য ১২ লক্ষ ৪ হাজার আটশত টাকা। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল কথাবার্তার ও ছবির স্ক্রিনশট উদ্ধার করা হয়। এ ঘটনায় সোনাইমুড়ী থানায় ভুক্তভোগী প্রবাসী লিখিত এজাহার দাখিল করেন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা