প্রশান্ত কুমার রায়
সারাদেশ

নীলফামারীতে চেয়ারম্যান হলেন নৌকার প্রার্থী

আমিরুল হক, নীলফামারী: শেষ ধাপে নীলফামারীর সদরের খোকশাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হলেন আওয়ামীলীগের দলীয় (নৌকা মার্কা) প্রার্থী প্রশান্ত কুমার রায়। নৌকা প্রতীকে তিনি পেয়েছেন ৪ হাজার ৯২০ ভোট। বুধবার (১৫ জুন) দিন ব্যপি নির্বাচন শেষে সন্ধ্যায় ওই বেসরকারি ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন।

তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আশাফউদৌলা সিদ্দীক খোকন চশমা প্রতিকে ভোট পেয়েছেন ৪ হাজার ১৬১ ভোট। ওই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করেন ৯ জন প্রার্থী। সর্বশেষ ধাপে এ নির্বাচন ইভিএম যন্ত্রে ভোট অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ৯টি ওয়ার্ডে ১০টি কেন্দ্রে ৭০টি বুথে ভোট গ্রহণ করা হয়। ওই ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ছিল ১৯ হাজার ৫৭৩ জন।

নীলফামারী জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, সুষ্ঠু অবাধ ও শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানে নির্বাচনী এলাকায় ৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, পুলিশ, বিজিবি, র‌্যাব ও আনসার বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করেন।

প্রসঙ্গত, ২০১১ সালের ৫ জুন ইউনিয়নটিতে সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হলে ২০১৬ সালের মধ্য সময়ে এর মেয়াদ শেষ হয়। ২০১৫ সালে সদর উপজেলার খোকশাবাড়ি, ইটাখোলা, কুন্দপুকুর ও টুপামারী ইউনিয়নের কিছু অংশ নীলফামারী পৌরসভায় সংযুক্ত করে গেজেট প্রকাশ করে স্থানীয় সরকার বিভাগ। এই প্রজ্ঞাপনের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা হলে পৌরসভাসহ ওই চার ইউনিয়নের নির্বাচন স্থগিত হয়। এরই মধ্যে সীমানা জটিলতা নিরসন হওয়ায় ২০২০ সালের ২৯ অক্টোবর টুপামারী, ২০২১ সালের ২৮ নভেম্বর নীলফামারী পৌরসভা, ২০২২ সালের ৭ ফেব্রুয়ারি ইটাখোলা ও কুন্দপুকুর ইউনিয়নের নির্বাচন সম্পন্ন হলেও অজানা কারনে নির্বাচনী তফসীল থেকে বাদ পড়ে এই খোকশাবাড়ি ইউনিয়ন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা