রোহিঙ্গা ক্যাম্পে গোলাগুলিতে নিহত ১
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকযুদ্ধে নিহত ১

সান নিউজ ডেস্ক : কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে দুই গ্রুপের বন্দুকযুদ্ধের ঘটনায় মোহাম্মদ সেলিম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন।

আরও পড়ুন: মাস্ক পরা বাধ্যতামূলক

বৃহস্পতিবার (১৬ জুন) ভোরে ২ নং রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম উখিয়া বালুখালী ২ নং ক্যাম্পের ব্লক সিয়ের আবদুল শুক্কুরের ছেলে।

রোহিঙ্গা শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার নাঈমুল হক এসব তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ঢাকা-ময়মনসিংহ ট্রেন চলাচল বন্ধ

তিনি বলেন, আসরা ও মুন্না গ্রুপের বন্দুকযুদ্ধে আরসার এক সদস্য নিহত হয়েছে। মূলত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষ হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর চেষ্টা চলছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা