মহানবী (সা.) কে ফেসবুকে কটুক্তি করায় যুবক গ্রেফতার
সারাদেশ

মহানবী (সা.) কে ফেসবুকে কটুক্তি করায় যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কটুক্তিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে উজ্জল চন্দ্র রায় নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুন: বিশ্বজুড়ে বেড়েছে মৃত্যু ও শনাক্ত

বুধবার (১৫ জুন) ওই যুবককে আদালতের মাধ‍্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

স্থানীয়রা জানান, ভারতে মহানবী হযরত মোহাম্মদ (সা.) কে কটুক্তি করার প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ চলাকালীন সময়ে গত ১৩ জুন জেলার পীরগঞ্জ উপজেলার উজ্জল চন্দ্র রায় নামে এক যুবক জুই রায় নামক ফেসবুক একাউন্টে হযরত মোহাম্মদ (সা.) কে নিয়ে কটুক্তিমূলক বিষয় স্ট্যাটাস দেয়।

আরও পড়ুন: পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

এ ঘটনায় ১৪ জুন উপজেলার চাপোড় বাজারে উত্তেজনা তৈরী হলে ওই যুবককে আটক করে পুলিশ থানায় নিয়ে আসে।

পীরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ওই যুবককে ৫৪ ধারায় আটক করে আদালতের মাধ‍্যমে কারাগারে পাঠানো হয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা