পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে যে উৎসব হবে, দেশের ইতিহাসে তা হয়নি
সারাদেশ

পদ্মা সেতু উদ্বোধনকে ঘিরে ঐতিহাসিক উৎসব হবে                             

শফিক স্বপন,মাদারীপুর : জাতীয় সংসদের চীফ হুইফ নূর-ই আলম চৌধুরী এমপি বলেছেন, ২৫ জুন প্রতিটি জেলায় একসাথে পদ্মা সেতু উদ্বোধনের আনন্দ উৎসব উদযাপিত হবে, এটি দেশের মানুষের জন্য বড় চমক।

আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি

এছাড়া পদ্মাসেতু উদ্বোধনের পরও ৩০ জুন পর্যন্ত সভাস্থলে উদযাপিত হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।

শনিবার (১১ জুন) সকালে মাদারীপুরের শিবচরের কাঁঠালাবাড়ির ইউনিয়নের বাংলাবাজার ঘাট এলাকায় আগামী ২৫জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাস্থল পরিদর্শনে এসে তিনি এসব কথা বলেন।

চীফ হুইফ আরো বলেন, পদ্মা সেতু উদ্বোধনের দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় ১০ লাখের বেশি লোকের সমাগম হবে। এতো মানুষের সার্বিক উপস্থিতি ও নিরাপত্তায় সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

আরও পড়ুন : তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

এ সময় নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভাকে ঘিরে বিভিন্ন দপ্তর থেকে যে নির্দেশনা দেয়া হয়েছে, তা বাস্তবায়নে কাজ চলছে। দেশের বিভিন্ন স্থান থেকে ৩ শতাধিক লঞ্চ বাংলাবাজার ঘাটে আসবে, সেগুলো কিভাবে নোঙর করা হবে, সেসব বিষয়ে পর্যালোচনা করা হচ্ছে। জনগণকে কিভাবে সঠিক সেবা দেয়া যায়, সেটার পদক্ষেপ নেয়া হয়েছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এমন উৎসবমুখর অনুষ্ঠান কোনদিনও হয়নি, যা ২৫ জুন হতে যাচ্ছে।

আরও পড়ুন : খালেদা জিয়ার মাইল্ড হার্ট অ্যাটাক হয়েছে

খালিদ মাহমুদ চৌধুরী আরো বলেন, বাংলাবাজার ও শিমুলিয়া এই দুইঘাটের শ্রমিকরা যাতে কর্মহীন না হয়ে পরে সে ব্যাপারেও শেখ হাসিনা সরকার উদ্যোগ গ্রহণ করেছে।

এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেলসহ স্থানীয় নেতাকর্মীরা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা