ঠাকুরগাঁওয়ে শিশুদের ভিটামিন “এ” খাওয়ানো হবে
সারাদেশ

ঠাকুরগাঁওয়ে শিশুদের ভিটামিন “এ” খাওয়ানো হবে

ঠাকুরগাঁও প্রতিনিধি : আগামী ১৫ থেকে ১৯ জুন ঠাকুরগাঁও জেলার মোট ২ লাখ ১৩ হাজার ৭৮৯ জন শিশুকে ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

আরও পড়ুন : কারও কাছে মাথানত করিনি

শনিবার (১১ জুন) সকাল ১১ টায় শিশুদের মৃত্যু ঝুঁকি কমানোর লক্ষে ঠাকুরগাঁও সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন “এ” প্লাস ক্যাম্পেইন পালনের জন্য সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ উপরোক্ত তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের শিশু কনসালট্যান্ট ডা: মো. সাজ্জাদ হায়দার শাহীন, সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মো. আব্দুল হান্নান, মেডিকেল অফিস (ডিসিস কন্ট্রোল) এর ডা: মোছা. শিরিন আক্তার সহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন : তাইওয়ানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধের হুমকি

জেলার ৫ টি উপজেলা ও ৩ টি পৌরসভার মোট ১৮৯টি ওয়ার্ডে ৬ মাস থেকে ১১ মাস বয়সী ২২ হাজার ৯৭৩ জন শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল ও ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী ১ লাখ ৯০ হাজার ৮১৬ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

জেলায় মোট ১ হাজার ৩৮৭টি টিকাদান কেন্দ্রে মাঠ পর্যায়ে ৬০৯ জন স্বাস্থ্যকর্মী, ২ হাজার ৭’শ ৭৪ জন স্বেচ্ছাসেবী ও ১০ জন প্রথম সারির সুপারভাইজার কর্মরত থাকবেন।

আরও পড়ুন : আমি আগেই সতর্ক করেছিলাম

এসব কেন্দ্রে আগামী ১৫ জুন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৪দিন ব্যাপী শিশুদের ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন “এ” ক্যাপসুল খাওয়ানোর পরে যদি কোন শিশুর সমস্যা দেখা দেয় তাহলে তাৎক্ষণিক চিকৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ করেন শিশু কনসালট্যান্ট ডা: মো. সাজ্জাদ হায়দার শাহীন।

১৫ জুন সকালে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল চত্বরে এ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে বলেও জানান তিনি।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা