সারাদেশ

ঈশ্বরগঞ্জে আনসার ভিডিপি’র সমাবেশ অনুষ্ঠিত

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ): ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় আনসার-ভিডিপি সমাবেশ ২০২২ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ জুন) সকাল ১১ টায় ঈশ্বরগঞ্জ অডিটোরিয়ামে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজা জেসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ পিএসএম মোস্তাছিনুর রহমান, ঈশ্বরগঞ্জ শাখার আনসার ভিডিপি-উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপক মোঃ নজরুল ইসলাম, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (অবঃ) মোঃ শহিদুল্লাহ বাহার।

এসময় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা সুশান্ত মোদক ও প্রতিবেদন পাঠ করেন পৌর ওয়ার্ড দলনেতা ফয়সল আহমেদ, পৌর ওয়ার্ড দলনেত্রী নুসরাত জাহান।

প্রধান অতিথি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা কমান্ডার ড. মোস্তারী জাহান ফেরদৌস বলেন, বাংলাদেশ আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী দেশের আইনশৃংখলা পরিস্থতির নিয়ন্ত্রণ ও দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে বিশেষ ভূমিকা পালন করে আসছে। কোভিড-১৯ মহামারির সময় আমাদের বাহিনী সারা বাংলাদেশে মানুষের মাঝে খাবার পৌঁছে দিয়েছে, এছাড়াও সাধারণ মানুষের প্রয়োজনে আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনী অনন্য ভূমিকা রেখেছে। জাতীয় ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে আনসার-ভিডিপি কাজ করেছে। এ সময় তিনি আনসার গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বিভিন্ন কার্যকলাপ তুলে ধরেন।

পরে ময়মনসিংহ জেলা আনসার ও ভিডিপি কমান্ড্যান্ট ড. মোস্তারী জাহান ফেরদৌস উপজেলায় দায়িত্বরত আনসার-ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কমান্ডারদের হাতে পুরস্কার তুলে দেন।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা