প্রতীকী ছবি
সারাদেশ

বজ্রপাতে নারীসহ ৩ জনের মৃত্যু

সান নিউজ ডেস্ক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাগানে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দুই নারীসহ তিনজন নিহত হয়েছেন।

আরও পড়ুন: বিদ্যুৎস্পৃষ্টে ৩ গৃহবধূর মৃত্যু

বৃহস্পতিবার (৯ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের আমনগাড়ি বাগান ও মনাকষা সাত রশিয়া এলাকায় পৃথক এই বজ্রপাতের ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চককীর্তি ইউনিয়নের আঁখিরা গ্রামের খাইরুল ইসলামের স্ত্রী মেরিনা বেগম (৪০), একই গ্রামের মৃত জয়নালের ছেলে খাইরুল ইসলাম (৪৮) ও মনাকষা সাতরশিয়া গ্রামের এরফান আলীর স্ত্রী সেমিয়ারা বেগম (৪০)।

চককীর্তি ইউপি সদস্য শামীম রেজা জানান, সকালে হঠাৎ বজ্রসহ বৃষ্টি শুরু হয়। বৃষ্টিতে মেরিনা ও প্রতিবেশী খাইরুল ইসলাম বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান। এ সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই দুজন নিহত হন।

আরও পড়ুন: জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

এদিকে মনাকষা ইউপি সদস্য শাহারুল ইসলাম জানান, সকালে ঝড় ও বৃষ্টির সময় বাড়ির পাশে বাগানে আম কুড়াতে যান সেমিয়ারা। এ সময় বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চককীর্তি ইউপি চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিঞা জানান, নিহতের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয়েছে।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী আরিফুল ইসলাম জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত পরিবারদের মাঝে আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

আরও পড়ুন: মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) চৌধুরী জোবায়ের আহম্মেদ বজ্রপাতে তিনজন মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকালে বৃষ্টির সময় বাড়ির পাশের বাগানে তারা দুজন মিলে আম কুড়াতে যায়। হঠাৎ বজ্রপাতের আঘাতে তারা ঘটনাস্থলে মারা যায়। তাদের লাশ এখন বাড়িতে আছে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা প্রক্রিয়াধীন।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা