সারাদেশ

হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে

কামরুল সিকদার, বোয়ালমারী (ফরিদপুর): ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বর হত্যা মামলায় জেল হাজতে রয়েছেন।

আরও পড়ুন: হাতে বিষ তুলে দিয়ে পালাল‌ প্রেমিক!

এদিকে চেয়ারম্যানের অনুপস্থিতি ও কোনো প্যানেল চেয়ারম্যান দায়িত্বে না থাকায় চরম দুর্ভোগে ইউনিয়নবাসী। পরিষদে আগত সেবা প্রার্থীরা হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।

জানা যায়, উপজেলার পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরকে একটি হত্যা মামলায় কারাগারে প্রেরণ করে আদালত। তারপর থেকে অভিভাবকহীন চলছে পরমেশ্বরদী ইউনিয়ন পরিষদের কার্যক্রম।

আরও পড়ুন: সাংবাদিকসহ ১২ জনের বিরুদ্ধে মামলা

সূত্র জানায়, ২০২১ সালের ২৩ জুলাই পরমেশ্বরদী ইউনিয়নের পরমেশ্বরদী কাজীপাড়া জামে মসজিদ সংলগ্ন স্থানে শহিদুল ফকির ওরফে শহীদ ফকির নামে জনৈক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় পরমেশ্বরদীর সায়েম শেখের ছেলে আ. মান্নান শেখ (৬৫) বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় ইউপি চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরকে ১ নং আসামী করা হয়।

প্রসঙ্গত চেয়ারম্যান আ. মান্নান মাতুব্বরের বিরুদ্ধে বোয়ালমারী থানায় দ্রুত বিচার, অস্ত্র আইনসহ ৮টি মামলা চলমান রয়েছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা