রাজাপুরে সড়কে প্রান গেল ব্যবসায়ীর
সারাদেশ

রাজাপুরে সড়কে প্রান গেল ব্যবসায়ীর

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠি জেলার রাজাপুর সড়কে প্রান গেল মো. রুবেল হাওলাদার (২৬) নামে এক গাছের গুড়ি ব্যবসায়ীর।

আরও পড়ুন : বিকেলে বাজেট পেশ

বুধবার ( ৮ জুন ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পুটিয়াখালী ব্রীজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রুবেল উপজেলা সদরের ডাকবাংলো মোড় গোরস্তান সড়কের মো. শাহজাহান হাওলাদারের ছেলে।

মোটরসাইকেলে থাকা প্রত্যক্ষদর্শী মো. সাইদুর রহমান জানায়, পার্শ্ববর্তী কাঁঠালিয়া উপজেলা থেকে রুবেল নিজের মোটরসাইকেল চালিয়ে রাজাপুরে আসছিল। পিছনে সাইদুর বসা ছিল। পুটিয়াখালী ব্রীজ এলাকায় এসে সামনে থাকা দুইটি বালুবাহী ট্রলিকে ওভারটেক করার চেষ্টা করে রুবেল।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

এ সময় হঠাৎ ট্রলির সাথে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তারা রাস্তার পাশে পরে যায়। এতে মোটরসাইকেল থাকা রুবেল ও সাইদুর দুজনেই আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রুবেলকে মৃত ঘোষনা করেন। সাইদুর প্রাথমিক চিকিৎসা নিয়েছে। সাইদুল উপজেলার পূর্ব রাজাপুর এলাকার মো.কাঞ্চন আলী হাওলাদারের ছেলে।

আরও পড়ুন : এবার ডলারের দাম কমলো

রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে লাশের সুরতহাল সম্পন্ন হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা