রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল
সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ হাইকমিশনের প্রতিনিধিদল

ইমরান আল মাহমুদ,উখিয়া : কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশনের রাজনৈতিক রোহিঙ্গা ও বহিরাগত দ্বিতীয় সচিব ব্রায়নি অ্যানরিয়েন কর'র নেতৃত্বে ৪ সদস্যের প্রতিনিধিদল।

আরও পড়ুন : বিকেলে বাজেট পেশ

বুধবার(৮ জুন) সকাল ৯টায় প্রতিনিধিদল ক্যাম্প-৪ এর এ-১১ ব্লকে রোহিঙ্গা নারীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কার্যক্রম এবং জেন্ডার ভায়োলেন্স নিয়ে নারীদের সচেতনতা তৈরি ও পরামর্শ প্রদানের কার্যক্রম পরিদর্শন করেন এবং সেন্টারে প্রশিক্ষণার্থী রোহিঙ্গা নারীদের সাথে মতবিনিময় করেন। পরে ক্যাম্প ইনচার্জ এর সাথে মিটিং করেন প্রতিনিধিদল।

পরে দুপুরে ক্যাম্প-৫ এর এ ব্লকে অবস্থিত এফএইচ হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পরিদর্শন, ডাক্তারদের সাথে মতবিনিময় ও ক্যাম্প-৫ এর মাঝিদের সাথে রোহিঙ্গাদের বিভিন্ন সমস্যা ও সুযোগ সুবিধা নিয়ে মতবিনিময় করেন তারা।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

ক্যাম্প থেকে প্রতিনিধিদল দুপুর ১টায় ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্সে ৮ এপিবিএন কমান্ডিং অফিসার মোহাম্মদ সিহাব কায়সার খান'র সাথে মতবিনিময় করেন। মতবিনিময়কালে প্রতিনিধিদল রোহিঙ্গাদের নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করেন।

এসময় চার সদস্যের প্রতিনিধি ছাড়াও ৮ এপিবিএন অতিরিক্ত পুলিশ সুপারগণ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন : এবার ডলারের দাম কমলো

রোহিঙ্গা ক্যাম্প ও ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন হেডকোয়ার্টার্স পরিদর্শন শেষে গাড়িযোগে উখিয়া ত্যাগ করেন প্রতিনিধিদল।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা