জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন
সারাদেশ
ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট

জীবনের নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন

কামরুল সিকদার, বোয়ালমারী (প্রতিনিধি) : ফরিদপুরের বোয়ালমারীতে এক ব্যবসায়ীকে কুপিয়ে অর্থ লুটের ঘটনায় বোয়ালমারী থানায় মামলা হয়েছে।

আরও পড়ুন : প্রস্তাবিত বাজেট মন্ত্রিসভায় অনুমোদন

উপজেলা সাতৈর ইউনিয়নে ডোবরা গ্রামে অবস্থিত জনতা জুট মিলের সামনে গত (০৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে মো. রবিউল ইসলাম নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে মারাত্মক জখম করা হয়।

থানায় মামলা হলেও বৃহস্পতিবার (৯ জুন) পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় আসামিরা মামলার বাদীকে বিভিন্ন ভঁয়ভীতি দেখাচ্ছে মামলা প্রত্যাহারের জন্য।

আসামিদের গ্রেফতার ও জীবনের নিরাপত্তা চেয়ে মামলার বাদী ডোবরা গ্রামের মো. রবিউল ইসলাম (৪০) বৃহস্পতিবার বেলা ১১টায় এক সংবাদ সম্মেলন করেন।

আরও পড়ুন : মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে রবিউল ইসলাম বলেন, তিনি ডোবরা গ্রামস্থ জনতা জুট মিলের একজন ঠিকাদার। পাশাপাশি মিলগেটে একটি বড় মুদি দোকানও রয়েছে তার। গত ৫ জুন তিনি ব্যবসায়িক প্রয়োজনে ব্যাংক থেকে সাড়ে তিন লক্ষ টাকা তুলে দোকানে রাখেন।

রাত সাড়ে ১০ টার সময় দোকান থেকে টাকা নিয়ে বাড়িতে যাওয়ার প্রস্তুতিকালে একই গ্রামের আমীর শেখ, শাহীন শেখের নেতৃত্বে কতিপয় দূর্বৃত্ত চাকু, ছোড়া, রামদাসহ ধারালো অস্ত্র নিয়ে আমার উপর অতর্কিত হামলা চালায়।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

দুষ্কৃতিকারীরা আমাকে এলোপাতাড়ি কুপিয়ে মারাত্মক আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় আমি (রবিউল) ৭ জুন বোয়ালমারী থানায় ১৩ জনকে আসামি করে একটি মামলা করি।

তিনি আরও বলেন, এখন পর্যন্ত কোন আসামি গ্রেফতার না হওয়ায় তারা প্রকাশ্যেই এলাকায় বুক ফুলিয়ে ঘুরাফেরা করছে। আর এ সুযোগে মামলা তুলে নিতে চাপ সৃষ্টি করছে এবং আমাকে জীবনে মেরে ফেলার হুমকী দেওয়া সহ নানাবিধ ভঁয়ভীতি দেখাচ্ছে।

আরও পড়ুন : পিছু হটেছে ইউক্রেন সেনারা

এজন্য আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে পুলিশ প্রশাসনের কাছে দাবী জানাচ্ছি আসামিদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনা হোক।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ক্রীড়া সম্পাদক শহীদ মিয়া, সাতৈর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাবুল হোসেন, সাতৈর ইউনিয়নের ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মো. আলম শেখ, বাচ্চু শেখ, আজীম খান, বজলু মাতুব্বর, আবুল প্রমুখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

রাঙ্গাবালীতে মাদরাসাছাত্রীকে ধর্ষণের ঘটনায় মামলা, প্রেমিক যুবক গ্রেপ্তার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে সপ্তম শ্রেণি পড়ুয়া ১৪ বছর...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা