ঠাকুরগাঁওয়ের সবুজ সভাপতি, টাঙ্গাইলের রুমী সম্পাদক
সারাদেশ
সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন

ঠাকুরগাঁওয়ের সবুজ সভাপতি, টাঙ্গাইলের রুমী সম্পাদক

ঠাকুরগাঁও প্রতিনিধি : বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির ত্রি-বার্ষিক নির্বাচনে সভাপতি পদে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার এমএএস রবিউল ইসলাম সবুজ নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বরিশালের প্রার্থী সহকারী উপজেলা শিক্ষা অফিসার মনসুর হেলাল পেয়েছেন ৫২৩ ভোট।

আরও পড়ুন : সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন টাঙ্গাইল জেলার দেলোদুয়ার উপজেলার সহকারী উপজেলা শিক্ষা অফিসার সালাহ উদ্দিন আহামেদ রুমি । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে কর্মরত সহকারী শিক্ষা অফিসার মেরিনা হাসনাত পেয়েছেন ৩৯৯ ভোট।

নির্বাচনে মোট ভোটার ছিল ১৯০০ জন। মোট ভোট কাস্ট হয়েছে ১৪৪৬ টি। বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশন কেন্দ্রীয় কমিটির প্রধান নির্বাচন কমিশনার এদিন রাতে সরকারিভাবে নির্বাচনের ফলাফল নিশ্চিত করেন।

আরও পড়ুন : বাজেট অধিবেশন শুরু

শনিবার (৪ জুন) সারাদেশের ৮ বিভাগে একযোগে সকাল ৯ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁও তথা উত্তরবঙ্গের কৃতি সন্তান দক্ষ, মেধাবী ও নিবেদিত এই শিক্ষা কর্মকর্তা বাংলাদেশ সহকারী উপজেলা শিক্ষা অফিসার এসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় তার নিজ উপজেলা ও জেলার সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ব্যাক্তিবর্গ ও শিক্ষানুরাগীরা অভিনন্দন জানিয়েছেন।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

শনিবার সন্ধায় সৈয়দপুর বিমান বন্দর থেকে ফুলের তোড়া ও ফুলের ভালবাসায় সিক্ত হলেন নির্বাচিত সবুজ। এসময় বিমান বন্দরে উপস্থিত ছিলেন, সাবেক সাংসদ সেলিনা জাহান লিটা. আ’লীগ নেতা আহম্মেদ হোসেন বিপ্লব, চিরিরবন্দর সহকারি শিক্ষা কর্মকর্তা হুমায়ুন তালুকদার, সহকারি শিক্ষা কর্মকর্তা শাহাদাৎ হোসেন, মিনহাজুল হক, মনজুরুল হক, মনজুর আলম,জাহিদ হোসেন,ফজলুল করিম,এমএ জাহিদ ইবনে সুলতান,সুলতান আল রাজি সহ অনেকেই। এমনি ভাবেই তাকে অভ্যর্থনা জানান দিনাজপুর, পীরগঞ্জ, রাণীশংকৈল উপজেলা শিক্ষা কর্মকর্তা বৃন্দ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পর তাদের...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা