সারাদেশ

ভাইয়ের হাতে ভাই খুন

সান নিউজ ডেস্ক: ঝালকাঠির নলছিটিতে মেশকাত হোসেন শুনু (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে তারই বড়ভাই।

আরও পড়ুুন: সীতাকুণ্ড অগ্নিকান্ডে নিহত বেড়ে ৪৯

রোববার (৫ জুন) ভোর ৬টার দিকে পৌর শহরের পোস্ট অফিস সড়কে এ ঘটনা ঘটে। নিহত মেসকাত ওই এলাকার মৃত আমির আলী তালুকদারের ছেলে।

এ ঘটনার পর অভিযুক্ত মেহেদী হাসান থানায় আত্মসমর্পণ করেছেন।

পুলিশ জানায়, মেহেদী তার ছোটভাই মেসকাতকে নিজেদের বাসার একটি কক্ষে আটকে রেখে জিআই পাইপ দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেন। স্বজনরা মুমূর্ষু অবস্থায় তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুুন: নিয়োগের দাবিতে অনশন

পুলিশকে মেহেদী হাসান জানিয়েছেন, ছোটভাই নেশাগ্রস্ত হওয়ায় তাকে জিআই পাইপ দিয়ে পিটিয়ে জখম করেছেন।

নলছিটি থানার পরিদর্শক (তদন্ত) মনোরঞ্জন মিস্ত্রি জানান, এ ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কিনা তদন্ত করা হচ্ছে। মামলার প্রস্তুতি চলছে।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা