উলিপুরে উপবৃত্তি চালুর দাবিতে মানববন্ধন
সারাদেশ

উলিপুরে উপবৃত্তি চালুর দাবিতে মানববন্ধন

কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম)প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বন্ধ করার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

আরও পড়ুন : ভয়াবহ আগুনে নিহত বেড়ে ৪১

রোববার (০৫ জুন) দুপুর ১২টায় উপজেলা পরিষদ চত্বরে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট উ‌লিপুর শাখার আয়োজনে উপ‌জেলার বি‌ভিন্ন মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা এ মানববন্ধ‌নে অংশগ্রহন ক‌রেন।

মানববন্ধ‌নে আসা শিক্ষার্থী হা‌ফিজুর রহমান, সুমাইয়া আক্তার, মাছুম বিল্লাহ, খা‌দিজা খাতুনসহ একা‌ধিক শিক্ষার্থী জানান, আমরা সব সময় বাবা মা‌য়ের টাকা দি‌য়ে খাতা কলম কিন‌তে পা‌রি না।

সরকার আমা‌দের উপবৃ‌ত্তি দিত, সেই টাকা দিয়ে আমা‌দের অ‌নেক উপকার হত। কিন্ত হঠাৎ উপবৃ‌ত্তি বন্ধ করায় আমরা ঠিকমত লেখাপড়া চালা‌তে পারব না। পূণরায় উপবৃ‌ত্তি চালু করার জোর দা‌বি জানান এসব শিক্ষার্থীরা।

আরও পড়ুন : নাশকতা কি না, খতিয়ে দেখা হবে

মানববন্ধন চলাকা‌লে বক্তব্য রা‌খেন, স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট জেলা শাখার আহ্বায়ক আব্দুর রশিদ, উপজেলা শাখার সদস্য সচিব লিয়াকত আলী, শিক্ষক নেতা আব্দুল জব্বার, আলেপ উদ্দিন, শফিকুল ইসলাম, আব্দুল হালিম, ফজলে কাদের, হুমায়ুন কবির, শাহিনা আক্তার, মর্জিনা বেগম প্রমুখ।

আরও পড়ুন : গ্যাসের চুলার দাম বাড়ল

বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের উপবৃত্তির ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার উপবৃত্তি চালু রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান। প‌রে উপজেলা নির্বাহী অফিসার বিপুল কুমারের হাতে স্মারকলিপি প্রদান করা হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা