সারাদেশ

ত্রিশা‌লে যুবলী‌গের বিক্ষোভ মি‌ছিল

মোঃ মনির হোসেন, স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি, যুবদল ও মহিলা দলের কটূক্তি ও হত্যার হুমকির প্রতিবাদে সারা দেশের ন্যায় ময়মন‌সিং‌হের ত্রিশা‌লে বিক্ষোভ মি‌ছিল ও প্রতিবাদ সমাবেশ অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

আরও পড়ুন: বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ

শ‌নিবার (৪ জুন) বিকা‌লে যুবলীগ নেতা শামীম পার‌ভে‌জ ও উপ‌জেলা যুবলী‌গের সহ সভাপ‌তি শ‌ফিকুল ইসলাম সরদা‌রের নেতৃ‌ত্বে এক‌টি বিশাল মি‌ছিল ত্রিশাল উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লেক্স থে‌কে বের হ‌য়ে উপ‌জেলা শহ‌রের প্রধান প্রধান সড়ক প্রদ‌ক্ষিণ ক‌রে ত্রিশাল সরকা‌রি নজরুল ক‌লেজ গেই‌টে এ‌সে শেষ হয়। প‌রে সেখা‌নে এক প্রতিবাদ সমা‌বেশ অনু‌ষ্ঠিত হয়।

আরও পড়ুন: রায়পুরায় পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

প্রতিবাদ সমা‌বে‌শে যুবলীগ নেতা শামীম পার‌ভে‌জ ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিএনপি ও ছাত্রদল নেতারা যেসব বক্তব্য দিয়েছেন, এগুলো রাজনৈতিক ভাষা নয়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যখন সকল বাঁধা উপেক্ষা করে দেশের উন্নয়ন করছেন, ঠিক তখনই স্বাধীনতাবিরোধী শক্তি সে উন্নয়ন থামিয়ে দেওয়ার জন্য উঠেপড়ে লেগেছে। তারা গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু তাদের এ অপচেষ্টা কখনই সফল হতে দিবো না।

সান নিউজ/এফএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা