নোয়াখালীতে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু
সারাদেশ

নোয়াখালীতে পানিতে পড়ে ২ শিশুর মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর কবিরহাট উপজেলার পদুয়া গ্রামে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

আরও পড়ুন : ইমরানের বিরুদ্ধে জাপানি মায়ের আবেদন খারিজ

মৃত দুই শিশু হলো,উপজেলার পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়ির এবায়েদ উল্যার ছেলে সাইমুন ইসলাম (৩০ মাস) এমদাদুল হক সোহেলের মেয়ে ফারজানা আক্তার রাইছা (১৮ মাস)। রাইছা সম্পর্কে সাইমুনের ফুফাতো বোন। রাইছা মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে।

বুধবার (১ জুন) বিকেল ৫টার দিকে উপজেলার নরোত্তপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পদুয়া গ্রামের রশীদের বাপের বাড়িতে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন : ইতালিকে উড়িয়ে ‘ফিনালিসিমা’ জিতলো আর্জেন্টিনা

স্থানীয় ইউপি সদস্য আজাদ জানান, বুধবার বিকেলের দিকে দুই শিশু এক সাথে বাড়ির উঠানে খেলা করছিল। হঠাৎ পরিবারের সদস্যদের অগোচরে বসতঘরের পাশে থাকা পুকুরের পানিতে পড়ে তারা ডুবে মারা যায়। অনেকক্ষণ দুই শিশুকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা তাদের খোঁজ শুরু করেন।

আশপাশের বাড়িঘরে সন্ধান করে না পেয়ে বাড়ির লোকজন বসতঘরের পাশে পুকুরে নেমে তাদের সন্ধান করেন। একপর্যায়ে পুকুরের পানিতে দুই শিশুর লাশ ভাসতে দেখে পরিবারের সদস্যরা তাদের মরদেহ উদ্ধার করে।

আরও পড়ুন : ঢাকা-কুয়ালালামপুর বৈঠক বৃহস্পতিবার

বিষয়টি নিশ্চিত করে কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম। তিনি আরো বলেন, খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে আইনগত প্রদক্ষেপ নেওয়া হবে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা