সেনবাগে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি
সারাদেশ

সেনবাগে বিএনপির আহবায়ক কমিটি বাতিলের দাবি

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগ উপজেলা বিএনপির মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির একাংশ (জয়নুল আবদিন ফারুক গ্রুপ)।

আরও পড়ুন : ইমরানের বিরুদ্ধে জাপানি মায়ের আবেদন খারিজ

বুধবার (১ জুন) সন্ধ্যায় সেনবাগ পৌর শহরের উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আমিনউল্যা বিএসসি লিখিত বক্তব্যে বলেন- দুই মাস মেয়াদি আহবায়ক কমিটি দীর্ঘ দুই বছর তিন মাস অতিবাহিত হতে চলেছে। কিন্তু আজ অবদি এ কমিটির একটি পরিচিতি সভাও করতে পারেনি। এ কারণে কমিটি গঠনের এক বছর পর অকার্যকর ও মেয়াদ উত্তীর্ন ৬০ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি থেকে আমরা ৩৪জন সদস্য এক যোগে পদত্যাগ করি। এরই মধ্যে দুইজন সদস্য মৃত্যুবরণ করেন। বাকী সদস্যদের মধ্যে বীজবাগ ইউনিয়নের মহসিন বিএসসি ও জাহাঙ্গীর আলম নামে দুইজন সরাসরি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত। বিতর্কিত সল্প সংখ্যক এ আহবায়ক কমিটি ঘেের বসে অরাজনৈতিক কিছু ব্যাক্তিকে দিয়ে গায়ের জোরে এখন ইউনিয়ন কমিটি গঠনের নামে তামাশা করে যাচ্ছে। যাদেরকে বিগত আন্দোলন সংগ্রামে কোথাও পাওয়া যায়নি।

আরও পড়ুন : ইতালিকে উড়িয়ে ‘ফিনালিসিমা’ জিতলো আর্জেন্টিনা

তিনি আরো অভিযোগ করে বলেন, কিছু জেলা নেতার ইদ্ধনে কিছু সংখ্যক সদস্য নিয়ে একটি গ্রুপ সৃষ্টি করে সু-সংগঠিত দল বিএনপিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছেন। এ বিষয়ে আমরা বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতাদের অবগত করলে তারা দেখছি- দেখবো বলে কালক্ষেপন করে যাচ্ছে। এসব কারনে মেয়াদ উত্তীর্ণ আহবায়ক কমিটি বাতিল করে বিগত আন্দোলন সংগ্রাম ও মামলা হামলার শিকার হওয়া নেতা-কর্মিদের নিয়ে নতুন কমিটি গঠনের দাবি জানান।

আরও পড়ুন : ঢাকা-কুয়ালালামপুর বৈঠক বৃহস্পতিবার

এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির উপদেষ্টা ও সেনবাগ উপজেলা পরিষদের সাবেক চেযারম্যান আবুল কালাম আজাদ,যুগ্ম সাধারণ সম্পাদক ও সেনবাগ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মুক্তার হোসেন পাটোয়ারী, সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন,সেনবাগ পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. সহিদ উল্যা, সেনবাগ পৌর বিএনপির যুগ্ন আহবায়ক ও ডমুরুয়া ইউনিযন বিএনপির সভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক আকরাম হোসেন, উপজেলা যুবদলের আহবায়ক সোলতান সালা উদ্দিন লিটন, সদস্য সচিব সাহেব উদ্দিন রাসেল প্রমূখ।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা