পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত (ছবি: সংগৃহীত)
সারাদেশ

ঢাকা-উত্তরবঙ্গ রেল যোগাযোগ ১০ ঘণ্টায়ও স্বাভাবিক হয়নি

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈরে ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের ইঞ্জিনসহ দুই বগি লাইনচ্যুত হওয়ার ১০ ঘণ্টা পরও ঢাকা উত্তর-দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়নি। এর কারণে সিডিউল বিপর্যয় হয়েছে উত্তর ও পশ্চিমগামী সব ট্রেনের।

শুক্রবার (২৭ মে) রাত ১০টার দিকে মৌচাক রেল স্টেশনের কাছে পঞ্চগড় এক্সপ্রেস লাইনচ্যুত হয়। এতে ট্রেনে থাকা যাত্রীরা দুর্ভোগের মধ্যে পড়েন। রাতে অনেকেই বিকল্প উপায়ে নিজেদের গন্তব্যে রওনা দিয়েছেন।

দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের এক যাত্রী ফয়সাল হোসেন বলেন, মৌচাক স্টেশনের ঠিক পরেই, রতনপুর এলাকায় ইঞ্জিনসহ দুটো বগি লাইনচ্যুত হয়।

জয়দেবপুর রেলওয়ে স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, রাত ১০টার দিকে ঢাকাগামী ৭৯৪ পঞ্চগড় এক্সপ্রেস মৌচাক স্টেশন পার হলে দুটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এর ফলে মেইন লাইন ব্লক থাকার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন যোগাযোগ এখন বন্ধ আছে।

আরও পড়ুন: শনিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

তিনি বলেন, দুর্ঘটনার পর এই রুটে চলাচলকারী ট্রেনগুলো বিভিন্ন স্টেশনে আটকা পড়ে। জয়দেবপুর স্টেশনে কুড়িগ্রাম এক্সপ্রেস, ঢাকাগামী জামালপুর এক্সপ্রেস মির্জাপুর রেল স্টেশনে আটকা পড়ার তথ্য রয়েছে।

সাননিউজ/এমএসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা