পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারলো পাষন্ড স্বামী
সারাদেশ

পেট্রোল ঢেলে স্ত্রীকে পুড়িয়ে মারলো স্বামী

নিনা আফরিন,পটুয়াখালী : পটুয়াখালীর দুমকিতে ঘুমন্ত স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারার অভিযোগ উঠেছে স্বামী জলিলের (৩২) বিরুদ্ধে।

আরও পড়ুন : অপরাধীদের কোন দলীয় পরিচয় নেই

বৃহস্পতিবার দিবাগত রাত দুইটায় উপজেলার পাঙ্গাশিয়া ইউনিয়নের ধোপরহাট গ্রামে এ ঘটনা ঘটে। মৃত ইতি আক্তার (২৬) ওই এলাকার আবদুল মান্নান খানের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৭ বছর আগে ঢাকায় বসে কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নুরআলীর ছেলে জলিলের সঙ্গে ইতি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই জলিল যৌতুকের দাবিতে ইতিকে মারধর করে আসছিলো।

আরও পড়ুন : পূর্ব তিমুরে ৬.১ মাত্রার ভূমিকম্প

প্রায় ৫ বছর আগে ইতি ঢাকা থেকে তার বাবার বাড়ি চলে আসে এবং তাদের একটি ছেলে সন্তানের জন্ম হয়। স্বামীর অত্যাচার সইতে না পেরে ইতি এক সপ্তাহ আগে তার স্বামীকে ডিভোর্স দেয়। গতকাল দিবাগত গভীর রাতে জলিল ঢাকা থেকে তার শ্বশুর বাড়িতে পৌছে ঘুমন্ত ইতিকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে মারে।

এ সময় বিষয়টি ইতির বাবা দেখে ফেললে জলিল দৌড়ে পালিয়ে যায়।

আরও পড়ুন : পিকে হালদারের বিচার দু'দেশের আদালতে

দুমকি থানার ওসি আবদুল সালাম জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা