সারাদেশ

কুসিক মেয়রপ্রার্থীরা পেলেন প্রতীক

সান নিউজ ডেস্ক: কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র প্রার্থীরা প্রতীক বরাদ্দ পেয়েছেন। শুক্রবার (২৭ মে) সকাল ১০ টায় কুমিল্লা নগরীর শিল্পকলা একাডেমিতে ৫ মেয়রপ্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। রিটার্নিং কর্মকর্তা শাহেদুন্নবী চৌধুরী প্রার্থীদের মাঝে আনুষ্ঠানিক এ প্রতীক বরাদ্দ দেন।

আরও পড়ুন:

এর মধ্যে আওয়ামী লীগ প্রার্থী আরফানুল হক রিফাত নৌকা প্রতীক পেয়েছেন। বিএনপি থেকে বহিষ্কার হওয়া সদ্য সাবেক মেয়র মনিরুল হক সাক্কু পেয়েছেন টেবিল ঘড়ি। বিএনপি থেকে বহিষ্কৃত অপর প্রার্থী নিজাম উদ্দিন কায়সার পেয়েছেন ঘোড়া প্রতীক। ইসলামী আন্দোলনের রাশেদুল ইসলাম পেয়েছেন হাতপাখা। আর স্বতন্ত্র প্রার্থী কামরুল আহসান পেয়েছেন হরিণ।

এর আগে মেয়রপ্রার্থীরা তাদের নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে শিল্পকলা একাডেমিতে প্রবেশের চেষ্টা করলে আইনশৃংখলা বাহিনী তাদের প্রবেশ করতে দেয়নি। শুধু প্রার্থীরাই শিল্পকলা একাডেমিতে প্রবেশ করেছেন। কিছুক্ষণ পর কাউন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

আরও পড়ুন:

প্রসঙ্গত, কুমিল্লা সিটিতে ভোট হবে ১৫ জুন।

সান নিউজ/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা