সারাদেশ

নাফ নদী থেকে মালিকবিহীন আইস উদ্ধার

টেকনাফ প্রতিনিধি: টেকনাফে পৃথক দু’টি অভিযানে ১ কেজি ৫৬ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস), ৫০ কেজি সুতার জাল এবং ১৪৩ বোতল বার্মিজ মদ উদ্ধার করেছে বিজিবি। এ সময় কাউকে আটক করা না গেলেও জব্দ করা হয়েছে একটি কাঠের তৈরি নৌকা।

বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২৬ মে) ভোররাতে টেকনাফ দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকায় বিজিবি সদস্যদের নিয়মিত টহলকালে দুইজন চোরাকারবারিকে একটি নৌকায় নাফ নদী পার হয়ে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে। টহলদল উক্ত চোরাকারবারিদের চ্যালেঞ্জ করে খুব দ্রুত তাদের দিকে অগ্রসর হয়।

বিজিবি’র উপস্থিতি দেখে চোরাকারবারিরা নৌকা থেকে লাফিয়ে সাঁতরিয়ে দ্রুত মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়। পরে উক্ত নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৫ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ১.৫৬ কেজি ক্রিস্টাল মেথ আইস ও ৫০ কেজি সুতার জাল জব্দ করা হয়।

বুধবার (২৫ মে) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে টেকনাফ হোয়াইক্যং কারিঙ্গাঘোনা নামক এলাকায় নাফ নদীর কিনারায় অভিযান চালিয়ে ২ লাখ ১৪ হাজার ৫শ টাকা মূল্যমানের ১৪৩ মানদালাই রাম মদ জব্দ করা হয়।

জব্দকৃত মাদক পরবর্তীতে বিনষ্ট করণের জন্য ব্যাটালিয়ন সদরে মজুদ রাখা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা