সারাদেশ

সেই কবজি বিচ্ছিন্নকারী গ্রেফতার

সান নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় গুলিবিদ্ধ অবস্থায় সহযোগীসহ পুলিশ কনস্টেবলের কবজি বিচ্ছিন্ন করার ঘটনার মূল আসামি কবির আহমদকে (৩০) আটক করেছে র‍্যাব-৭-এর একটি দল। বৃহস্পতিবার (১৯ মে) রাতে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে ওই দুজনকে গ্রেফতার করা হয়। র‍্যাবের এক খুদে বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

আরও পড়ুন: পার্কে ৫ জোড়া কপোত-কপোতী আটক

অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান বলেন, বড়হাতিয়ার পাহাড়ি এলাকায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টা বা ১০টার দিকে গোলাগুলি চলার খবর পাওয়া যায়। এর পরপরই পুলিশ সদস্যরা ওই এলাকার দিকে রওনা দেন।

পুলিশ সূত্রে জানা গেছে, লোহাগাড়ার পদুয়া এলাকার বাসিন্দা মো. আবুল হোসেন গত ২৪ মার্চ মারামারির অভিযোগে থানায় একটি মামলা করেন। মামলায় পদুয়ার লালারখিল এলাকার মৃত আলী হোসেনের ছেলে কবির আহমদকে ২ নম্বর আসামি করা হয়। পরে গত রোববার সকাল ১০টার দিকে লোহাগাড়া থানার উপপরিদর্শক ভক্ত চন্দ্র দত্তের নেতৃত্বে পুলিশের একটি দল কবির আহমদকে গ্রেফতার জন্য লালারখিল এলাকার বাড়িতে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি দেখে কবির আহমদ গ্রেফতার এড়ানোর জন্য ধারালো দা নিয়ে পুলিশের ওপর হামলা চালান। এ সময় দায়ের কোপে কনস্টেবল মো. জনি খানের বাঁ হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন তিনি।

আরও পড়ুন: বঙ্গোপসাগরে ইয়াবা পাচারকালে আটক ১০

এদিকে, পুলিশের ওপর হামলার ঘটনায় রোববারই কবির আহমদকে প্রধান আসামি করে তিনজনের বিরুদ্ধে মামলা করেছেন লোহাগাড়া থানার সহকারী উপপরিদর্শক মুজিবুর রহমান। সেদিনই একই মামলার আসামি কবিরের স্ত্রী রুবি আক্তারকে বান্দরবানের লামা উপজেলা থেকে গ্রেফতার করা হয়।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা